IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত
Home >> ধর্ম >> খারাপ স্বভাবের ক্ষতিকর পরিণতি

খারাপ স্বভাবের ক্ষতিকর পরিণতি

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘আখলাকে সায়্যিআ’ বা বদ স্বভাব। দুনিয়ায় বদ স্বভাব বলতে মানুষের সব খারাপ আচরণকে বোঝায়। বদ স্বভাবের কারণে মানুষ দুনিয়াতে যেমন ক্ষতিগ্রস্ত হওয় এবং কষ্ট পায় তেমনি পরকালে রয়েছে সবচেয়ে বড় ক্ষতি। তাহলে মানুষের বদ স্বভাবগুলো কী? আর দুনিয়া ও পরকালে এর পরিণতি বা ক্ষতিই বা কী?

বদ স্বভাব বা খারাপ আচরণ বলতে যা বোঝায়, তাহলো- মিথ্যা, অজ্ঞতা, মূর্খতা, অহংকার, কৃপণতা, গিবত, প্রতারণা, হিংসা, রাগ ও যাবতীয় লোভ। বিষেশ করে আল্লাহর স্মরণে উদাসিনতা, আল্লাহকে ভুলে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা মানুষের বদ স্বভাবের মধ্যে অন্যতম একটি। এ সবই মানুষের বদ স্বভাবে অন্তর্ভূক্ত।

এ সব বদ স্বভাবের কারণে মানুষের দুনিয়ার জীবনে চরম অধপতনের মুখোমুখি হয় এবং কষ্টের জীবন ভোগ করে। এ স্বভাবগুলোর কারণে জীবত মানুষও মৃত আত্মায় পরিণত হয়। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন-
‘আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো।’ (সুরা ত্বাহা : আয়াত ১২৪)

দুনিয়ার যারা বদ স্বভাবের অধিকারী হবে; আল্লাহকে ভুলে যাবে। মিথ্যা-অহংকারের পেছনে ছুটবে। তাদের পরকালের পরিণতি আরও ভয়াবহ। হাদিসে পাকে প্রিয় নবি তা সুস্পষ্টভাষায় ঘোষণা করেছেন। হাদিসে এসেছে-
হজরত হারিসাহ ইবনু ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘(জাওয়ায ও জাযারি) বদ চরিত্র ও বিরক্তিকর স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না।’ (আবু দাউদ)

কুরআনের নির্দেশনা ও হাদিসের বর্ণনায় এটি সুস্পষ্ট যে, বদ স্বভাব মানুষের জীবনে এমন এক ক্ষতির বিষয়; যা মানুষের দুনিয়ার জন্য যেমন ক্ষতিকর; তেমনি পরকালও হয়ে যায় বরবাদ। এ থেকে বিরত থাকাই মুমিন মুসলমানের জন্য শ্রেষ্ঠ কাজ।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার সব বদ স্বভাব থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। কুরআনের নির্দেশনা ও হাদিসের উপদেশ অনুযায়ী জীবন গড়ার মাধ্যমে দুনিয়ার সুখ ও পরকালে জান্নাত পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031