IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধনসিরাজগঞ্জে স্থানীয় প্রভাবশালি ব্যাক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত এ্যাডভোকেসি সভামহাদেবপুরে মামলা করায় মারপিট মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট, গৃহবধু হাসপাতালেমহাদেবপুরে লোকমোর্চার উদ্যোগে গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ অভিযান‘জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে’মান্দায় লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা
Home >> ধর্ম >> রমজানে ওমরাহ করতে হলে নিতে হবে টিকা

রমজানে ওমরাহ করতে হলে নিতে হবে টিকা

ধূমকেতু নিউজ ডেস্ক : কোভিড-১৯ প্রতিরোধে টিকা নেয়া ব্যক্তিদেরই কেবল পবিত্র রমজান মাসের শুরু থেকে ওমরাহ পালনের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে সৌদি আরব। গতকাল সোমবার দেশটি এসব কথা জানিয়েছে।

সোমবার এক বিবৃতিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনের অনুমতি পাওয়ার জন্য তিন ক্যাটাগরির ব্যক্তিকে ‘নিরাপদ’ বলে বিবেচনা করা হবে।

তারা হচ্ছেন- যারা ইতোমধ্যে করোনা টিকার উভয় ডোজ গ্রহণ করেছেন, যারা কমপক্ষে ১৪ দিন আগে টিকার প্রথম ডোজ নিয়েছেন এবং করোনায় আক্রান্ত হয়ে যারা সুস্থ হয়ে উঠেছেন।

এই তিন ক্যাটাগরির ব্যক্তিরাই ওমরাহ পালন এবং মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায়ের অনুমতি পাবেন। এ ছাড়া মদিনা নগরীর পবিত্র মসজিদে নববীতে প্রবেশের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন রমজান মাসের শুরু থেকে নতুন এই নিয়ম কার্যকর করা হবে। তবে কতদিন এই নিয়ম বহাল থাকবে সেটা পরিষ্কার করা হয়নি।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আর তাই আগামী হজ মৌসুম পর্যন্ত এই নিয়ম কার্যকর রাখা হবে কি না তা এখনো নিশ্চিত করে জানানো হয়নি।

উল্লেখ্য, বছরের যেকোনো সময় পবিত্র ওমরাহ পালন করা যায়। এর অংশ হিসেবে একজন মুসলিম মক্কা ও মদিনায় নির্দিষ্ট কিছু ধর্মীয় আচার পালন করেন। ২০১৯ সালে এক কোটি ৯০ লাখ মানুষ ওমরাহ পালন করেছে।

কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে সৌদি আরব গত বছরের মার্চ মাসে ওমরাহ পালন স্থগিত করে। পরবর্তীতে একই বছরের অক্টোবর মাসে সীমিত আকারে ওমরাহ পালনের অনুমতি দেয় দেশটি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। বিশ্ব এখন করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে। সূত্র: এএফপি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031