IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধনসিরাজগঞ্জে স্থানীয় প্রভাবশালি ব্যাক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত এ্যাডভোকেসি সভামহাদেবপুরে মামলা করায় মারপিট মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট, গৃহবধু হাসপাতালেমহাদেবপুরে লোকমোর্চার উদ্যোগে গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ অভিযান‘জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে’মান্দায় লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা
Home >> ধর্ম >> যে দশ আমলে রমজানে বেশি ফজিলত

যে দশ আমলে রমজানে বেশি ফজিলত

ধূমকেতু নিউজ ডেস্ক : হিজরিবর্ষের নবম মাস রমজান। এ মাস ঈমানদারদের জন্য অনেক বড় নিয়ামত। এটি দয়াময় আল্লাহর করুণা লাভের সুবর্ণ সুযোগ, নৈকট্য লাভের উত্তম সময়, পরকালীন পাথেয় অর্জনের উত্কৃষ্ট মৌসুম। তিনি এই মাসের প্রতিটি মুহূর্তে দান করেছেন অশেষ খায়ের-বরকত ও অফুরন্ত কল্যাণ।

কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে বিশ্বব্যাপী অত্যন্ত নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে লকডাউন ও স্বাস্থ্যবিধি আরোপের কারণে অনেকেই রমজানের ইবাদত-বন্দেগি নিয়ে চিন্তিত। কিন্তু সুখের ও খুশির সুসংবাদ হলো- রমজানে যেসব ইবাদত বেশি করার তাগিদ এসেছে, এর বেশির ভাগই ব্যক্তিগত ও অত্যন্ত সহজ।

ঘরোয়া ও ব্যক্তিগতভাবে যে কেউ স্বাভাবিকভাবেই এসব ইবাদত করতে পারেন। আল্লাহ নৈকট্য লাভে বহু দূর এগিয়ে যেতে পারেন। পাঠকদের জন্য নিম্নে রমজানের বিশেষ আমলগুলো তুলে ধরা হলো-

তারাবির নামাজ

রমজানের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ আমল হলো- তারাবি। তারাবির নামাজ জামাতের সঙ্গে আদায় করা সুন্নত। পারিবারিকভাবেও তারাবির নামাজের জামাত করা যেতে পারে। বিধি-নিষেধের কারণে যদি সম্ভব না হয়, তবে একাকী তো অবশ্যই পড়া যায়। কেননা একাধিক সাহাবি তারাবির নামাজ একাকী আদায় করেছেন বলেও প্রমাণিত।

তাহাজ্জুদ আদায়

তাহাজ্জুদ সারা বছরের আমল। নফল নামাজগুলোর মধ্যে তাহাজ্জুদ নামাজের প্রশংসাই কোরআনে করা হয়েছে। রমজানে তাহাজ্জুদ নামাজ আদায় অত্যন্ত সহজ। সাহরির আগে বা পরে দুই-দুই রাকাত করে তাহাজ্জুদ আদায় করা যেতে পারে।

দোয়া ও প্রার্থনা

রাসুলুল্লাহ (সা.) রমজান মাসে দোয়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ করতেন। রমজানের শেষ রাতে ও ইফতারের সময় দোয়া কবুল হয়। সুতরাং এ সময় নিজের, পরিবার, দেশ ও সব মানুষের নিরাপত্তা ও সুরক্ষার জন্য বেশি বেশি দোয়া করা প্রয়োজন।

তাওবা ও মাগফিরাত

রমজানের একটি বিশেষ আমল তাওবা। রমজানের রোজা বান্দাকে গুনাহমুক্ত করে। তাই বেশি বেশি তাওবা করতে হবে।

দান ও বদান্যতা

আল্লাহর রাসুল (সা.) রমজানে বেশি বেশি দান করতেন। সুতরাং মুমিন অন্য মাসের তুলনায় রমজানে বেশি দান করবে।

কোরআন তিলাওয়াত-অধ্যয়ন

প্রতি রমজানে রাসুল (সা.) ও জিবরাইল (আ.) পরস্পরকে কোরআন শোনাতেন। এ ক্ষেত্রে ‘য়ুদাররিসু’ শব্দ ব্যবহার করা হয়েছে, যা অর্থ ও মর্ম অনুধাবনের তাগিদ দেয়।

অন্যের কষ্ট অনুধাবন

মুমিন রোজা রাখার মাধ্যমে ক্ষুধার্ত মানুষের কষ্ট অনুধাবন করতে পারে। তাই সে প্রতিবেশী ও অসহায় মানুষের খোঁজখবর রাখে। বিশেষত করোনাকালে কাজ হারানো লোকদের পাশে থাকা প্রয়োজন।

শুকরিয়া আদায়

আল্লাহ রমজান ও রমজান মাসে যে কোরআন মুসলিম উম্মাহকে দান করেছেন তার জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা।

সহজতা অবলম্বন

পূর্ববর্তী উম্মতের তুলনায় আল্লাহ উম্মতে মুহাম্মদিকে রোজা পালনে সহজতা দিয়েছেন। যেমন সাহরি খাওয়ার অবকাশ দান। তাই রমজানে জীবনযাত্রাকে সহজ রাখা এবং বিলাসিতা পরিহার করা আবশ্যক।

পাপ পরিহার

হাদিসে রোজাদারকে মিথ্যা, পাপ ও বিবাদ পরিহারের নির্দেশ দেওয়া হয়েছে। মিথ্যা, পাপ ও বিবাদ রোজার মাহাত্ম্য নষ্ট করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031