IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> ধর্ম >> আল্লাহর হুকুম ব্যতীত কারো মৃত্যু হয় না

আল্লাহর হুকুম ব্যতীত কারো মৃত্যু হয় না

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘আল্লাহর হুকুম ব্যতীত কারো মৃত্যু হতে পারে না। কেননা, তা সুনির্ধারিত।” সূরা আল ইমরান-১৪৫ কম বয়সে কারো মৃত্যু হলে প্রায়সই ‘অকাল মৃত্যু’ শব্দটি ব্যবহার করতে দেখা যায়। এই প্রয়োগ এড়িয়ে চলা কর্তব্য। কারণ প্রত্যেক প্রাণীর জন্য ‘মৃত্যু’ যেমন অনিবার্য তেমনি তার দিন-ক্ষণও নির্ধারিত। সেই নির্ধারিত সময়েই তার মৃত্যু হবে। এতে সামান্য এদিক-সেদিক হবে না।

আল্লাহ তাআলা আরো বলেন, আর যদি আল্লাহ মানুষকে তাদের জুলুমের কারণে শাস্তি দিতেন তবে ভূ-পৃষ্ঠে বিচরণকারী কোনো প্রাণীকেই রেহাই দিতেন না, কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। অতঃপর যখন তাদের নির্ধারিত সময় উপস্থিত হয় তখন তারা মুহূর্তকাল বিলম্ব অথবা ত্বরা করতে পারে না। [সূরা নাহল-৬১] আল্লাহ তাআলা আরো বলেন, আপনি বলে দিন, যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদেরকে মৃত্যু থেকে রক্ষা কর। [সূরা আল ইমরান-১৬৮]

হায়াত-মওতের মালিক আল্লাহ তাআলা এবং পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রত্যেক প্রাণীর জীবনকাল আল্লাহ তাআলার নিকট সুনির্ধারিত। অতএব কেউ যদি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর পর মারা যায়, তবে এইটুকুই তার হায়াত। তদ্রূপ কেউ যদি পঁচিশ-ত্রিশ বছরের যৌবনকালে মৃত্যুবরণ করে তবে এই পঁচিশ-ত্রিশ বছরই তার হায়াত। তার মৃত্যু সেই সময় মতোই হয়েছে, আল্লাহ তাআলা যা তার জন্য নির্ধারিত করেছেন। এমনিভাবে একশ বছর বয়সে কারো মৃত্যু হওয়ার মানে এই নয় যে, সে তার জন্য নির্ধারিত সময়কালের অধিক হায়াত পেয়েছে। এটি অতি সহজ একটি কথা। সুতরাং কম বয়সে কারো মৃত্যু হলে সমবেদনা জানাব, মরহুমের মাগফিরাতের জন্য দুআ করব, বড় জোর বলব যে, তার তাকদীরে কত কম হায়াত লিখিত ছিল! কিন্তু এটাকে আবেগের বশে অকাল মৃত্যু শব্দে ব্যক্ত করব না।

আল হাদিস : হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা. থেকে বর্ণিত, নবী সা. ইরশাদ করেছেন, ‘মুসলিম সে, যার হাত ও জিহবা থেকে অপর মুসলিমেরা নিরাপদ থাকে। আর মুহাজির সে, যে আল্লাহ যা কিছু নিষেধ করেছেন তা ত্যাগ করে। [সহীহ বুখারী, হাদীস ১০]

এটি একটি বিখ্যাত হাদীস। ইমাম বুখারী রাহ. সহীহ বুখারীর ঈমান-অধ্যায়েও তা এনেছেন, রিকাক অধ্যায়েও এনেছেন। এই হাদীস শরীফে আমাদের জীবন যাপনের এক গুরুত্বপূর্ণ নীতি উল্লেখিত হয়েছে। যে নীতি অবলম্বন করা হলে পার্থিব জীবনও শান্তিময় হবে, পরকালীন জীবনও শান্তিময় হবে। কুরআন-সুন্নাহর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের যে আদর্শ দান করেছেন তা তাঁর ‘রব’ (পরওয়ারদেগার) ও ‘রাহীম’ (করুণাময়) নামেরই বহিঃপ্রকাশ। এই নীতি ও আদর্শের মাধ্যমে তিনি আমাদের শান্তির পথ প্রদর্শন করেছেন। পার্থিব শান্তি ও পরকালীন শান্তি। তিনি তাঁর বান্দাদের প্রভু ও পরওয়ারদেগার এবং তিনি অতি করুণাময়। তাঁর করুণা ও প্রতিপালনগুণের প্রকাশ যেমন আমাদের পার্থিব জীবনের যাবতীয় উপায়-উপকরণের সৃষ্টি ও সরবরাহের মাধ্যমে ঘটেছে তেমনি ঘটেছে আমাদের জীবন যাপনের নীতি ও আদর্শ দানের মাধ্যমে। চিন্তা করলে বোঝা যাবে যে, যথার্থ মানব জীবনের জন্য দুটো বিষয়ই অতি জরুরি। খাদ্য ও পানীয় ছাড়া যেমন বেঁচে থাকা যায় না তেমনি নীতি ও আদর্শ ছাড়া বাঁচা মানবের বাঁচা হয় না। তাই দুটো বিষয়ই আমাদের প্রয়োজন আর দুটোই তাঁর রহমত, তাঁর রব গুণের প্রকাশ। তাঁর উভয় প্রকার দানের জন্য আমরা তাঁর শোকরগোযারি করি।

এই শোকরগোযারির কী সুন্দর নমুনাই না আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দুআয়। খাবারের পর শোকরগোযারির যে দুআ হাদীস শরীফে বর্ণিত হয়েছে তার একটি এই- সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের খাইয়েছেন, পান করিয়েছেন এবং আমাদের মুসলিম বানিয়েছেন।’ [মুসনাদে আহমাদ- ১২৭৬] একটু লক্ষ্য করলেই দেখা যাবে, এই দুআয় উভয় নিআমতের শোকরগোযারি একসাথে করা হয়েছে। খাদ্য-পানীয়ের জন্য আল্লাহর শোকরগোযারির সঙ্গে সঙ্গে ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের যে জীবনাদর্শ দান করেছেন তারও শোকরগোযারি এ দুআয় করা হয়েছে।

লেখক : মাওলানা হোছাইন আহমাদ আযমী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31