IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
Home >> টপ নিউজ >> ধর্ম >> রমজান একটি বৈচিত্রময় ইবাদতের মাস

রমজান একটি বৈচিত্রময় ইবাদতের মাস

হোছাইন আহমাদ আযমী : এ মাসে বেশি বেশি দোয়া করা উচিত। কেননা এ মাসে আল্লাহর রহমতে জোশ থাকে। তিনি নিজের বান্দাদেরকে কিছু দিতে চান। এ জন্য এ মাসে দোয়া বাড়িয়ে দিতে হবে। দোয়া কবুলের সময়গুলোতে গুরুত্ব দিয়ে দোয়া করতে হবে।

“রমজানের প্রত্যেক দিনে ও রাতে প্রত্যেক মুসলমানের একটি দোয়া অবশ্যই কবুল হয়।” (আল-মুজামুল আওসাত, হাদিস : ৬৪০১)

তাহাজ্জুদের সময়, ইফতারের পূর্বমুর্হর্তে, ফরজ নামাযের পর, জুমুবারে সূর্যাস্তের পূর্বে এবং দোয়া কবুলের আরও যত সময় আছে, সেসব সময়ে দোয়া করার ইহতেমাম করব। এছাড়াও যে কোনো সময় দোয়া করতে পারি।

ইফতারের মহাসমারোহ ত্যাগ করুনঃ ইফতারের পূর্বে দোয়া কবুলের সময়। কিন্তু আমরা ইফতারের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ি। প্রতিদিন এখানে সেখানে ইফতার পার্টি থাকে। সর্বত্র দেখবেন মহাসমারোহে ইফতারের আয়োজন চলছে; কিন্তু ইফতারের পূর্বে দোয়া কবুলের এত গুরুত্বপূর্ণ সময়েও আমরা উদাসীন থাকি, কোনো খবর থাকে না।

পৃথিবীর নিয়ম হল, দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিকদের দিনশেষে পাওনা দিয়ে দেওয়া হয়। আমরা সারাদিন রোযা রাখলাম, আল্লাহর গোলামি করলাম, তার শ্রমিক ছিলাম আমরা; ইফতারের সময় মজুরির সময়, তখন তো আল্লাহ আমাদেরকে ফেরত দিবেন না। আল্লাহ আমাকে ফেরত দিতে পারেন না, এই একিন ও বিশ্বাস নিয়ে দোয়া করুন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তায়ালা কবুল করবেন।

আমল করুন গোপনেঃ রোযাই তো গোপন আমল। আপনি রোযা রাখছেন এটা তো কেউ দেখছে না। আপনি একাকি দরজা বন্ধ করে খাওয়া দাওয়া করলে কেউ দেখবে না; কিন্তু আল্লাহ তাআলা ঠিকই দেখবেন। তাই গোপন আমল রোযার সাথে আরও গোপন আমল করি। পৃথিবীর কেউ না জানুক, শুধু জানবে আমার রব। ইলম অর্জন করি গোপনে, আমল করি গোপনে, নামাজ পড়ি গোপনে, দান-সদকা করি গোপনে। শুধু আমার রব জানুক, আর কেউ না।

নারীদের বিশেষ সময়ে করণীয়ঃ শরীয়ত অনুমোদিত সমস্যার কারণে মহিলারা কিছুদিন রোযা রাখতে পারেন না। অনেকে মনে করেন, এ সময়ে নেক আমল করার সুযোগ নেই। ফলে তারা টিভির সামনে বসে থাকেন এবং বিরাট নিয়ামত হতে নিজেকে বঞ্চিত করেন। বস্তুত রমজানে রোযা না করার মাধ্যমে আল্লাহর আদেশ পালন করে বোনেরা সারাদিন সওয়াবের সুযোগ পান। সুস্থ অবস্থায় রোযা আদায় করা যেমন রবের আদেশ, বিশেষ অবস্থায় রোযা আদায় না করাও রবের আদেশ। ফলে তাদের হতাশার কিছু নেই। আরেকটি বিষয় মনে রাখতে হবে, তারা রোযা রাখতে পারছেন না এবং কুরআন তেলাওয়াত করতে পারছেন না; কিন্তু দোয়া, ইস্তেগফার, দুরুদ ইত্যাদি আমল করতে তো কোনো বাধা নেই। তাই মা-বোনরা রোযা না রাখলেও কোনো গুনাহ করা যাবে না। রোযার মতোই গুনাহ হতে বিরত থাকতে হবে।

দান-সদকা করুনঃ রমজানের উৎকৃষ্ট আমল হচ্ছে দান সদকা করা। সদকার মাধ্যমে আমরা আমাদের রমজান সুশোভিত করতে পারি। এ রমজানে যাকাত দেওয়ার অথবা সদকা করার সবচেয়ে ভালো খাত হচ্ছে এমন একটি পরিবারকে খুঁজে বের করা, যারা কোনো ঝামেলায় পেরেশান; কিন্তু কাউকে বলতে পারছে না। খুব কষ্টে দিনাতিপাত করছে। হয়ত আপনার সদকা তাদের জন্য বড্ড উপকারে আসবে। বেঁচে থাকার আশা জাগাবে। আল্লাহ কবুল করুন।

লেখক : হোছাইন আহমাদ আযমী, রাজশাহী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31