IMG-LOGO

রবিবার, ২৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড়সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরাপলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা,পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’বাঘায় পরকীয়ার অভিযোগে হামলায় অভিযুক্ত গুরুত্বর আহত, বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগগোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভানিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুসিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচন করা ব্যক্তিই বিএনপির প্রার্থী হবেন: টুকুঅগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলনমান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’
Home >> ধর্ম >> কাজের সময় রেকর্ড করা কুরআন তেলাওয়াত শোনা কি গোনাহ?

কাজের সময় রেকর্ড করা কুরআন তেলাওয়াত শোনা কি গোনাহ?

ধূমকেতু নিউজ ডেস্ক : অনেকেই কাজের সময় মোবাইল কিংবা রেডিও, টেপ রেকর্ডারসহ ইলেক্ট্রনিক্স ডিভাইসে রেকর্ড করা কুরআন তেলাওয়াত শুনেন। এভাবে কাজ করার সময় কুরআন তেলাওয়াত শোনার হুকুম কি? শুনলে কি সাওয়াব হবে? নাকি গোনাহ হবে?

আল্লাহ তাআলা কুরআনুল কারিমের তেলাওয়াত শোনার নিয়ম-পদ্ধতি এভাবে তুলে ধরেছেন-
وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُواْ لَهُ وَأَنصِتُواْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
আর যখন কুরআন পাঠ করা হয়, তখন তাতে কান লাগিয়ে রাখ এবং নিশ্চুপ থাক যাতে তোমাদের উপর রহমত হয়।’ (সুরা আরাফ : আয়াত ২০৪)

আল্লাহ তাআলা এ আয়াতে ঘোষণা করেন, কোনো বান্দা যদি কুরআন চুপ থেকে মনোযোগের সঙ্গে কুরআন তেলাওয়াত করে তবে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহমত নাজিল করেন।

এ আয়াতের আলোকে যে কোনো কর্ম ব্যস্ততার সময় রেডিও, টেপ রেকর্ডার, মোবাইল কিংবা অন্য কোনো ডিভাইসে ধারণ করা কুরআন তেলাওয়াত চুপ থেকে শুনলে তা দোষণীয় নয়। কুরআন শুনার ক্ষেত্রে আল্লাহর তাআলার নির্দেশের বিরোধীও নয়। বরং কর্মব্যস্ত মানুষকে যথাসাধ্য চুপ থেকে মনোযোগের সঙ্গে কুরআন তেলাওয়াত শুনতে হবে। আর তাতে সাওয়াবই হবে।

এ প্রসঙ্গে বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার শায়খ সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি সুস্পষ্ট মতামত দিয়েছেন। তিনি বলেছেন-
‘অমনোযোগী ও উদাসিন অবস্থায় (কুরআন তেলাওয়াতের) টেপ-রেকর্ডার বন্ধ রাখাই উত্তম। কেননা এটা অবিশ্বাসীদের বৈশিষ্ট্য। সুতরাং যখন তুমি লক্ষ্য করবে যে, লোকেরা তেলাওয়াতের প্রতি মনোযোগী নয়; বরং তারা নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত, তখন তুমি তোমার টেপ-রেকর্ডারে কুরআনের তেলাওয়াত চালানো বন্ধ রাখবে।
তিনি আরও বলেছেন, ‘টেপ-রেকর্ডারে (রেডিও, মোবাইল, ডিভাইসে ধারণ করা) হলেও কুরআনের তেলাওয়াতে অমনোযোগী ও উদাসিন হওয়া আদব বিরোধী কাজ। সেজন্য আমরা বলব, যখন আপনি কুরআন তেলাওয়াত শোনার জন্য অবসর পাবেন তখন রেকর্ড করা কুরআন তেলাওয়াত শুনুন। আর যখন আপনি ব্যস্ত হয়ে যাবেন তখন বন্ধ রাখুন।’ (লিক্বাউল বাব আল-মাফতুহ)

ইমাম নববি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ‘অনেক মানুষই কুরআনুল কারিমের মর্যাদা সম্মান ও আদব সম্পর্কে উদাসিন। অতএব তেলাওয়াত কুরআন তেলাওয়াতের সময় হাসি-ঠাট্টা, কথাবার্তা ও বিশৃঙ্খলা বর্জন করা জরুরি।’ (আত-তিবয়ান ফি আদাবি হামলাতুল কুরআন)

সুতরাং যে কোনো বৈধ কাজের সময় পবিত্র কুরআনুল কারিমের রেকর্ডকৃত তেলাওয়াত মনোযোগের সঙ্গে শোনা যাবে। আর তাতে সাওয়াবও হবে। কিন্তু বৈধ কাজে ব্যস্ততার সময়ে কুরআন তেলাওয়াতের প্রতি মনোযোগ না থাকলে কিংবা উদাসিন থাকলে কুরআন তেলাওয়াতের রেকর্ড শোনাও বৈধ নয়।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কাজের সময় রেকর্ড বাজিয়ে মনোযোগসহকারে কুরআন তেলাওয়াত শোনার তাওফিক দান করুন। কুরআন তেলাওয়াতের রেকর্ড চলাকালীন সময়ে উদাসিনতা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031