IMG-LOGO

রবিবার, ২৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড়সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরাপলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা,পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’বাঘায় পরকীয়ার অভিযোগে হামলায় অভিযুক্ত গুরুত্বর আহত, বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগগোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভানিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুসিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচন করা ব্যক্তিই বিএনপির প্রার্থী হবেন: টুকুঅগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলনমান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’
Home >> ধর্ম >> যে আমলকারী কখনো জাহান্নামে যাবে না

যে আমলকারী কখনো জাহান্নামে যাবে না

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলাম প্রধান দুই সাহাবি হজরত আবু সাঈদ খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এমন একটি আমলের হাদিস বর্ণনা করেছেন। যার আমলকারী কখনো জাহান্নামে যাবে না। জাহান্নামে আগুন তাকে স্পর্শ করবে না। কী সেই আমল? আর এই আমল কখন করতে হয়?

আমলটি হলো-
যে আমলে জাহান্নামের আগুন কখনো কাউকে স্পর্শ করবে না, তাহলো-

لاَ إِلٰهَ إِلاَّ اللهُ وَاللهُ أكْبَرُ
لاَ إِلٰهَ إِلاَّ اللهُ وَحدَهُ لاَ شَرِيكَ لَهُ
لاَ إِلٰهَ إِلاَّ اللهُ لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ
لاَ إله إِلاَّ اللهُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ باللهِ

এ আমল প্রসঙ্গে হাদিসের পুরো বর্ণনাটি এমন-
হজরত আবু সাঈদ খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন তারা উভয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি এ হাদিস বর্ণনায় সাক্ষ্য দিচ্ছেন যে, তিনি বলেছেন-

যে ব্যক্তি বলে- لاَ إِلٰهَ إِلاَّ اللهُ وَاللهُ أكْبَرُ : ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ : অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আল্লাহ সবচেয়ে বড়।
তখন তার প্রভু তা সত্যায়ন করে বলেন- لاَ إِلٰهَ إِلاَّ أنَا وَأَنَا أكْبَرُ, ‘(আমি ছাড়া কোনো (সত্য) উপাস্য নেই এবং আমি সবচেয়ে বড়)।’

আর যখন সে বলে- لاَ إِلٰهَ إِلاَّ اللهُ وَحدَهُ لاَ شَرِيكَ لَهُ : ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শাররিকা লাহু’ : অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তাঁর কোন অংশীদার নেই।
তখন আল্লাহ বলেন- لاَ إِلٰهَ إلاَّ أنَا وَحْدِي لاَ شَريكَ لِي, (আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমি একক, আমার কোনো অংশীদার নেই)।’

আর যখন সে বলে- لاَ إِلٰهَ إِلاَّ اللهُ لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ : ‘লা ইলাহা ইল্লাল্লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হাম্‌দ’ : অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সার্বভৌম ক্ষমতা তাঁরই এবং তাঁরই যাবতীয় প্রশংসা।
তখন আল্লাহ বলেন- لاَ إِلٰهَ إِلاَّ أنَا لِيَ المُلْكُ وَلِيَ الحَمْدُ, ‘(আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সার্বভৌম ক্ষমতা আমারই এবং আমার জন্যই যাবতীয় প্রশংসা)।’

আর যখন সে বলে- لاَ إله إِلاَّ اللهُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ باللهِ : ‘লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা হাওলা ওয়া লা ক্যুওয়াতা ইল্লা বিল্লাহি’ : অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো (সত্য) উপাস্য নেই এবং আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরে থাকার এবং সৎকাজ করার বা নড়া-চড়ার কোনো শক্তি নেই।
তখন আল্লাহ বলেন- لاَ إِلٰهَ إِلاَّ أنَا وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِي, ‘আমি ছাড়া কোনো (সত্য) উপাস্য নেই এবং আমার প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরে থাকার এবং সৎকাজ করার বা নড়া-চড়ার শক্তি কারো নেই।’
(এ আমল সম্পর্কে) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন- ‘যে ব্যক্তি তার অসুস্থতার সময় এটি পড়বে এবং মারা যাবে; জাহান্নামের আগুন তাকে খাবে না। অর্থাৎ সে জাহান্নামে যাবে না।’ (তিরমিজি, ইবনে মাজাহ, রিয়াদুস সালেহিন)

সুবহানাল্লাহ!
মহান আল্লাহ তাআলা কতই না দয়াবান। শুধু তাকে প্রভু হিসেবে সাক্ষী দেওয়ায় এবং তাঁর প্রশংসা করায় অসুস্থ ব্যক্তিকে তিনি সহজেই জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন।

মনে রাখতে হবে
যারা সুস্থ অবস্থায় নিয়মিত এ আমল করবেন; ওই ব্যক্তির দ্বারাই সম্ভব মৃত্যুর আগেও এ আমল নিয়মিত করা। সুতরাং অসুস্থ হওয়ার আগে থেকেই হাদিসে ঘোষিত আমলটি নিয়মিত করা। ফলে মৃত্যুর আগ মুহূর্তে অসুস্থ অবস্থায় আল্লাহর অনুগ্রহে কেউ এ আমল ভুলবে না। মহান আল্লাহ তাআলাও তাঁর প্রশংসাকারীকে এ আমলের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি দেবেন।

আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাহকে হাদিসের ওপর আমল করে তাওহিদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তার প্রশংসা ও তাসবিহ বেশি বেশি করার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করে জাহান্নাম থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031