IMG-LOGO

রবিবার, ২৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড়সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরাপলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা,পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’বাঘায় পরকীয়ার অভিযোগে হামলায় অভিযুক্ত গুরুত্বর আহত, বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগগোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভানিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুসিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচন করা ব্যক্তিই বিএনপির প্রার্থী হবেন: টুকুঅগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলনমান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’
Home >> ধর্ম >> টপ নিউজ >> ভুলে গোনাহ করে ফেললে সঙ্গে সঙ্গে যে আমল ও দোয়া করবেন

ভুলে গোনাহ করে ফেললে সঙ্গে সঙ্গে যে আমল ও দোয়া করবেন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইচ্ছা-অনিচ্ছায় অনেক ভুল করে মানুষ। এসব ভুলে অনেক পাপ কাজও সংঘটিত হয়। ভুলের পাপ থেকে বেঁচে থাকতে কুরআন-সুন্নায় সব সময় আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করার কথা বলা হয়েছে। কারণ আল্লাহর ভয় মানুষকে অন্যায়ের পাপ থেকে মুক্ত রাখবে। ভালো কাজের দিকে ফিরে আসার পথ দেখাবে। হাদিসে পাকে এমনটিই বলেছেন স্বয়ং বিশ্বনবি-

হজরত আবু যার জুনদুব ইবনু জুনাদাহ ও আবু আব্দুর রহমান মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তুমি যখন যে অবস্থায় থাক না কেন, আল্লাহকে ভয় কর আর প্রত্যেক মন্দ (অন্যায়) কাজের পর ভালো কাজ কর। যা তাকে (মন্দ/অন্যায় কাজকে) মুছে দেবে। আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার কর।’ (তিরমিজি)

এ হাদিসে ৩টি আমলের কথা বলা হয়েছে। তাহলো-

১. আল্লাহকে ভয় করা। মানুষ যখন যে অবস্থায় থাকুক না কেন; সব সময় আল্লাহকে ভয় করা। আর অন্যায় কাজ করে ফেললে (বাকি) দুইটি আমল বেশি বেশি করা-

২. ভালো কাজ করা। অন্যায় কাজ করে ফেললে সঙ্গে সঙ্গে দেরি না করে মন্দ কাজ ছেড়ে ভালো কাজের দিকে ধাবিত হওয়া। এ ভালো কাজ মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে রাখবে

৩. মানুষের সঙ্গে সব সময় ভালো ব্যবহার করা।

এ তিন আমলের বিনিময়ে মহান আল্লাহ তাআলা বান্দার ইচ্ছা-অনিচ্ছার সব অন্যায় তথা পাপ ক্ষমা করে দেবেন।

দোয়া

কোনো কারণে গোনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গেই আল্লাহর কাছে ছোট্ট একটি দোয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এমন একটি দোয়ার আমল রয়েছে। তাহলো-

أَتُوْبُ اِلَى اللهِ مِمَّا أَذْنَبْتُ

উচ্চারণ : ‘আতুবু ইলাল্লাহি মিম্মা আজনাবতু।’

অর্থ : (হে আল্লাহ!) আমি যে গোনাহ করেছি; তা থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, যখনই কোনো কারণে মন্দ বা অন্যায় কাজ ঘটে যায়। তা হোক ঘরে কিংবা বাইরে। যেখানে ঘটবে সেখানেই ওই মুহূর্তে উল্লেখিত দোয়া ও ক্ষমা প্রার্থনার পাশাপাশি বেশি বেশি ভালো কাজের দিকে নিজেকে নিয়োজিত করা। আর তাতে সংঘটিত অন্যায় বা গোনাহ থেকে মুক্ত থাকা যাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় ভালো কাজের মধ্যে নিয়োজিত থাকার তাওফিক দান করুন। মন্দ বা অন্যায় কাজ হয়ে গেলে সঙ্গে ভালো কাজ করা ও ইসতেগফার করার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031