IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> ধর্ম >> টপ নিউজ >> রবিউল আউয়াল মুমিনের সৌভাগ্যের হাতছানি

রবিউল আউয়াল মুমিনের সৌভাগ্যের হাতছানি

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ ঈদে মিলাদুন্নবী। ১২ রবিউল আউয়াল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেলাদাত (জন্ম), নবুয়ত, হিজরত এবং ওফাসের স্মরণীয় মাস এটি। নানা কারণে মাসটি মুমিন মুসলমানের জন্য সৌভাগ্যের হাতছানি। বিশ্বনবির আদর্শে অনুপ্রাণিত হয়ে বছরজুড়ে সঠিক পথে চলার অনুপ্রেরণাও রবিউল আউয়াল।

রবিউল আউয়ালে প্রিয় নবির আদর্শের অনুসরণ ও অনুকরণ বাদ দিয়ে জন্ম উৎসবে মেতে ওঠা, র‌্যালি সমাবেশ করলে ঈমানের হক আদায় হবে না। হওয়া যাবে না পরিপূর্ণ ঈমানদার। পরিপূর্ণ ঈমানদার হওয়ার অন্যতম শর্ত হলো- সুন্নাতের অনুসরণে জীবন পরিচালনা করা। কেননা হাদিসে এসেছে-
‘সে ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তার পিতা-মাতা, সন্তান থেকে বেশি ভালোবাসবে। অর্থাৎ পিতামাতা-সন্তান থেকেও প্রিয় নবিকে বেশি ভালোবাসতে হবে।’

আর এ ভালোবাসায় আল্লাহর ভালোবাসাও বিদ্যমান। আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসার ধরন কেমন হবে তা সুস্পষ্ট করে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা নিজেই। তিনি বলেছেন-
‘(হে রাসুল!) আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে তোমরা আমার অনুসরণ কর। তাহলেই আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন। আল্লাহ তাআলা তোমাদের গোনাহ ক্ষমা করে দেবেন। আর এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নদী প্রবাহিত।’ (সুরা আল-ইমরান : আয়াত ৩১)

সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম শর্ত হচ্ছে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ ও অনুকরণে জীবন সাজানো। কোরআন-সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা। রবিউল আউয়াল মাসই মুমিন মুসলমানের জন্য এ অনুপ্রেরণা ও শিক্ষা পাওয়ার অন্যতম উপায়।

রবিউল আউয়াল যেমন কবি নজরুলের কবিতার সঙ্গে মিলে না যায়। র‌্যালি-সমাবেশ কিংবা জুলুসের মধ্যেই সীমাবদ্ধ না থাকে বরং তা যেন সুন্নাতে নববির আদর্শে হুবহু নিজেকে তৈরি করার সুযোগ তৈরি হয়। এমনটি যেন না হয়-
‘রবিউল আউয়াল এলে তোমারই গান গাই; রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই’

সুতরাং মুসলিম উম্মাহর জন্য রবিউল আউয়াল হোক সর্বোচ্চ আবেগ অনুভূতি ও ভালোবাসার মাস। প্রিয় নবির আদর্শ অনুসরণ ও অনুকরণ করে জীবন গঠনের মাস। যে আবেগ ও ভালোবাসায় মুমিন গাইবে-
রবিউল আউয়াল এসেছে ..
শান্তি সুখের চাঁদ হেসেছে।
আল্লাহর ধ্যানের ছবি এসেছে …
আমার প্রাণের নবি এসেছে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবির আদর্শ অনুসরণ ও অনুকরণ করার মাধ্যমে রবিউল আউয়ালের সৌভাগ্য পাওয়ার তাওফিক দান করুন। রবিউল আউয়ালের রহমত ও বরকতে ভরে উঠুক মুমিন মুসলমানের জীবন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31