IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> ধর্ম >> টপ নিউজ >> নামাজের পর যে দোয়া পড়তে সাহাবিদেরও তাগিদ দিয়েছেন নবিজী (সা.)

নামাজের পর যে দোয়া পড়তে সাহাবিদেরও তাগিদ দিয়েছেন নবিজী (সা.)

ধূমকেতু নিউজ ডেস্ক : রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে বিভিন্ন উদ্দেশ্যে সময়ভেদে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। হাদিসে পাকে এমন অনেক দোয়া রয়েছে কিন্তু একজন সাহাবিকে বিশেষ তাগিদ দিয়ে এ মর্মে ঘোষণা করেন- ‘হে মুয়াজ! আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি, তুমি প্রত্যেক নামাজের পর এ দোয়াটি কখনো পরিহার করবে না’। প্রিয় নবির ঘোষিত দোয়াটি কী?

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় সাহাবি হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে একাধিকবার শপথ করে জিকির, শোকর ও ইবাদতের বিষয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার তাগিদ দেন। দোয়া ও হাদিসটি হলো-

হজরত মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাত ধরে বললেন-

‘হে মুয়াজ! আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি; আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। তিনি বললেন, হে মুয়াজ! আমি তোমাকে অসিয়ত করছি- ‘তুমি প্রত্যেক নামাজের পর এ দোয়াটি কখনো পরিহার করবে না। তাহলো-

للَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ ‏

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা’

অর্থ : ‘হে আল্লাহ! আপনার (জিকিরে) স্মরণে, আপনার কৃতজ্ঞতা (শুকরিয়া) প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন।’

এরপর হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আস-সুনাবিহি রাহমাতুল্লাহি আলাইহিকে এবং আস-সুনাবিহিও হজরত আবদুর রহমানকে এরূপ দোয়া করারঅসিয়ত করেন।’ (নাসাঈ, মুসতাদরাকে হাকেম, মুসনাদে আহামদ)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক নামাজের পর হাদিসে উল্লেখিত এ দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দিন। আল্লাহর জিকির, কৃতজ্ঞতা ও ইবাদত বেশি বেশি করার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31