IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পুলিশের এসআইসহ ৫ জন রিমান্ডে

পুলিশের এসআইসহ ৫ জন রিমান্ডে

ধূমকেতু নিউজ ডেস্ক : সাতক্ষীরার পাটকেলঘাটায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে র‍্যাবের হাতে আটক পুলিশের এসআই মোশাররফ হোসেন ও যশোরের চৌগাছা পৌরসভার কাউন্সিলর মোস্তফা বিশ্বাসসহ পাঁচজনকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গ্রেফতার পাঁচজনের সাতদিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান খাঁন।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মাহবুব হোসেন জানান, ১৮ ফেব্রুয়ারি সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে কিছু ব্যক্তি; এমন খবর পেয়ে সাতক্ষীরা ক্যাম্পের র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালান।

এ সময় তাদের অভিযানে আটক হন যশোর পুলিশ হাসপাতালে কর্তব্যরত উপ-পরিদর্শক মোশাররফ হোসেন, যশোরের চৌগাছা পৌরসভার কাউন্সিলর মোস্তফা বিশ্বাস, যশোর বেজপাড়ার গৌরপদ শীলের ছেলে সুজন শীল, যশোর কাজীপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে শরীফুল ইসলাম ও যশোরের চৌগাছা এলাকার মাহবুবুর রহমান।

এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি খেলনা পিস্তল, দুটি পিস্তলের কভার, একটি ওয়াকিটকি সেট, দুটি ডিবি পুলিশের কটি, দুটি হ্যান্ডক্যাফসহ ছিনতাইয়ের বিভিন্ন সরঞ্জামাদি।

ওই দিনই আটককৃত পাঁচজনকে আসামি করে পাটকেলঘাটা থানায় মামলা করেন র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের নায়েব সুবেদার আ. রহিম। মামলাটি তদন্তের দায়িত্ব পান পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান খাঁন।

প্রসঙ্গত, ছিনতাইয়ের প্রস্তুতিকালে গত শুক্রবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ মহাবিদ্যালয়ের সামনে থেকে র‍্যাব সদস্যদের হাতে উল্লিখিত পাঁচজন আটক হন। তবে তদন্তের স্বার্থে তখন তাদের পূর্ণ পরিচয় প্রকাশ করেনি র‍্যাব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news