IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পাঁচবিবিতে স্বামীর নির্যাতনে প্রাণ গেল গৃহবধূর

পাঁচবিবিতে স্বামীর নির্যাতনে প্রাণ গেল গৃহবধূর

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের চানপাড়া গ্রামে স্বামীর নির্যাতনের শিকার হয়ে শারমিন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের চানপাড়া গ্রামের আতিকের স্ত্রী। শারমিন আতিকের চতুর্থ স্ত্রী ছিল।

নিহত শারমিনের পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে আতিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শারমিন। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে দাম্পত্য কলহ বিবাদ লেগে থাকত। বেশকিছুদিন থেকেই শারমিনকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন আতিক। বিষয়টি সমাধানের জন্য শনিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমাণ্য ব্যাক্তিদের নিয়ে বৈঠকও বসে। বৈঠক শেষে রাত দশটার দিকে শারমিনকে আবারও বেধড়ক মারধর করে স্বামী আতিক। এতে গুরত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় ইউপি সদস্য ফয়সাল হোসেন বলেন, দীর্ঘদিন থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। একারণে বিষয়টি সমাধানের জন্য কালকে বৈঠকও বসেছিল। বৈঠক শেষে আমরা বাড়ী ফিরলে এই ঘটনা ঘটে। তবে তিঁনি স্বামীর নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন সে গ্যাস বড়ি খেয়েছে তা শুনেছি।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে স্বামীর নির্যাতনের কথা আমরা জানতে পেরেছি। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে স্বামী আতিক পলাতক আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31