IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রাণীনগরে হামলার শিকার সেই বৃদ্ধের মৃত্যু

রাণীনগরে হামলার শিকার সেই বৃদ্ধের মৃত্যু

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে গভীর রাতে ঘরে ঢুকে নি:সন্তান দম্পতি আলহাজ্ব তাহের উদ্দীন (৮৫) ও তার স্ত্রী খোতেজান বিবি (৮০) কে কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বৃদ্ধ তাহের উদ্দীন।

শুক্রবার দুপুরে মারা যান তিনি। হামলায় গুরুত্বর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি ছিলেন। গত সোমবার সন্ধায় বাড়ীতে নিয়ে আসে।

এঘটনায় থানাপুলিশ শুক্রবার বিকেলে লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। বৃদ্ধ তাহের উদ্দীন উপজেলার করজগ্রাম দোগাছী পাড়া গ্রামের মৃত সুখচাঁন আলীর ছেলে।

আলহাজ্ব তাহের উদ্দীনের ভাতিজা মোবারক আলী বলেন, গত মাসের ২৮ তারিখে দিবাগত গভীর রাতে দূবৃত্তের হামলার শিকার হন চাচা-চাচী। খরব পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে। এসময় প্রতিবেশির লোকজন ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দম্পতিকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এর পর সেখান থেকে বগুড়া এবং বগুড়াতেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এর পার থেকে রাজশাহীতেই চিকিৎসাধীন ছিলেন। এরই মধ্যে গত সোমবার সন্ধায় হাসপাতাল থেকে বাড়ীতে নিয়ে আসা হয়। এর পর শুক্রবার দুপুর নাগাদ মারা যান তাহের উদ্দীন। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। তবে কারা,কেন হামলা করেছিলেন তা বলতে পারেননি মোবারক আলী।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে শুক্রবার বিকেলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31