IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> গোমস্তাপুরে ডাকাতের হামলায় নিহত ১

গোমস্তাপুরে ডাকাতের হামলায় নিহত ১

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক রাতে ২টি সড়কে ৩টি ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ও বুধবার ভোরে ডাকাতির এ ঘটনাগুলো ঘটে। তবে পুলিশ ঘটনাগুলো বিচ্ছিন্ন ছিনতাইয়ের ঘটনা বলে দাবি করেছে। এতে ডাকাত দলের হামলায় জুয়েল (৩০) নামে একজন প্রবাসী নিহত হয়েছে। নিহত ওই দুবাই প্রবাসী শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমানীনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

নিহত ওই প্রবাসীর সাথে থাকা একই গ্রামের নজরুল ইসলামের ছেলে সাদ্দাম জানান, বুধবার ভোরে সে ও তার বন্ধু জুয়েল মোটরসাইকেল যোগে আড়গাড়াহাট-বেলালবাজার সড়ক দিয়ে নাচোল উপজেলার গোলাবাড়ি এলাকায় কৃষি খামারে যাওয়ার সময় ওই সড়কের কুইচ্চাগাড়া নামক স্থানে ডাকাতদল তাদের গতিরোধ করে টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ওই প্রবাসী বাধা দিতে গেলে ডাকাত সদস্যরা তাকে কুপিয়ে জখম করে। গুরুত্বর আহতাবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ তার বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ঘটনাস্থল সরজমিন পরিদর্শনে গেলে স্থানীয়রা জানায়, সন্ধ্যা হলেই ওই সড়ক ডাকাতদের দখলে চলে যায়। বুধবার ভোরের এ ঘটনার কিছুক্ষন আগে ডাকাতদল উপজেলার চৌডালা ইউনিয়নের উদয়নগর গ্রামের ভ্যান চালক লিয়াকত আলীর কাছ থেকে কিছু অর্থ ছিনিয়ে নেয়। মঙ্গলবার রাত ৯ টার দিকে একই ইউনিয়নের শুক্রবাড়ি-রানীবাড়ী সড়কের দামুস এলাকায় চালক ও আরোহীদের বেঁধে একটি অটোরিকশা ছিনিয়ে নেয় ডাকাত দল। খবর পেয়ে জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ ও গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে, ডাকাতের হামলায় প্রবাসী নিহত হওয়ার বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31