IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দার ফয়সাল ক্লিনিকের বিরুদ্ধে ফের ভুল চিকিৎসার অভিযোগ

মান্দার ফয়সাল ক্লিনিকের বিরুদ্ধে ফের ভুল চিকিৎসার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলা সদর প্রসাদপুর বাজারের ফয়সাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আবারও ভুল সিজারিয়ানের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই প্রসুতি গত ২১ দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বিষয়টি তদন্ত করে ক্লিনিক মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে শনিবার (৮ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সদলপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী আমেনা বেগমের প্রসব বেদনা শুরু হলে গত ৬ সেপ্টেম্বর বিকেলে প্রসাদপুর বাজারের ফয়সাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। এদিন রাত ৮টার দিকে তার সিজারিয়ান করিয়ে নেন ক্লিনিক মালিক জিয়াউর রহমান জিয়া। এরপর ৯ সেপ্টেম্বর আমেনা বেগমকে ছাড়পত্র দেওয়া হয় ক্লিনিক থেকে।

প্রসুতি আমেনা বেগমের ভাই মোজাহারুল ইসলাম বলেন, গত ১৮ সেপ্টেম্বর বোন আমেনা বেগমের পেট হঠাৎ করেই ফুলে যায়। একই সঙ্গে প্রচণ্ড ব্যথা শুরু হলে তাকে আবারও ফয়সাল ক্লিনিকে নেওয়া হয়। ক্লিনিকে চিকিৎসা দেওয়ার পরও রোগীর অবস্থার অবনতি হতে থাকে। এ অবস্থায় রাত ১২ টার দিকে রোগীসহ আমাদের ক্লিনিক থেকে বের করে দেন ক্লিনিকের লোকজন।

মোজাহারুল ইসলাম আরও বলেন, বোনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একটি মাইক্রোবাস করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। সেখানে গত ২১ দিন ধরে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এরই মধ্যে বোনের চিকিৎসা করাতে এক লাখ টাকার ওপরে খরচ হয়ে গেছে। তাকে বাঁচানো যাবে কিনা এনিয়ে দু:চিন্তায় আছেন পরিবারের লোকজন।

প্রসুতির ভাই অভিযোগ করে বলেন, রামেক হাসপাতালে নেওয়া পর বিভিন্ন পরীক্ষায় রোগীর পেটে ময়লা, রক্ত জমাট বাঁধানো, নাড়ি জড়ানোসহ অপারেশনের বিভিন্ন ত্রুটি ধরা পড়ে। ভুল চিতিৎসার কারণে বোন আমেনা বেগমের এ অবস্থা হয়েছে। ঘটনায় তদন্ত করে ক্লিনিক মালিক জিয়াউর রহমান জিয়ার দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে।

এবিষয়ে ফয়সাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক জিয়াউর রহমান জিয়া বলেন, রোগীর সিজারের পর রিলিজ দেওয়া হয়েছে। এরপরে আমার আর কিছু জানা নেই।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, এখন পর্যন্ত অভিযোগের কপি হাতে পায়নি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য গত ২৫ জুন ফয়সাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অজ্ঞানের চিকিৎসক ছাড়াই আকলিমা বেগম (৩২) নামে এক নারীর সিজারিয়ান করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে প্রসুতির অবস্থা সঙ্কটাপন্ন হয়ে পড়ে। এ অবস্থায় তড়িঘড়ি করে মাইক্রোবাসে ওই প্রসুতিকে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৮টা দিকে মারা যান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31