IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে বিষাক্ত গ্যাস বড়ি খেয়ে এক ব্যক্তির মৃত্যু

বদলগাছীতে বিষাক্ত গ্যাস বড়ি খেয়ে এক ব্যক্তির মৃত্যু

আত্মহত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে পিতার উপর রাগ করে বিষাক্ত গ্যাস বড়ি খেয়ে মঞ্জু মন্ডল (৫১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার সরমাপুর মধ্যপাড়া গ্রামে। নিহত মঞ্জু মন্ডল বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউপির সরমাপুর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে বাড়িতে কেউ না থাকায় মঞ্জু মন্ডল সবার অজান্তেই ঘরের চালের ভিতর রাখা বিষাক্ত গ্যাস বড়ি খেয়ে পটলের ক্ষেতে জমি পরিচর্যার জন্য যায়। জমিতে অসুস্থ হয়ে পড়লে নিহতর ছেলে রায়হান হোসেন ও স্থানীরা উদ্ধার করে নওগাঁর সদর হাসপাতালে নেয়। নওগাঁ সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা খারাপ দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রোগীকে নিয়ে বগুড়া চারমাথা নামক স্থানে পৌঁছলে রোগী মারা যায়।

খবর পেয়ে সন্ধ্যায় বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয়রা বলেন, নিহত মঞ্জু মন্ডল দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে অসুস্থ ছিল। তার নিয়মিত চিকিৎসা চলছিলো। মঞ্জুর বাবা বসতবাড়ীর জমি ছেলেকে না দিয়ে ছোট মেয়েকে লিখে দেওয়ার কারণে মঞ্জু মন্ডল মানসিক অশান্তিতে ভূগছিলেন।

এ ব্যপারে স্থানীয় মেম্বার হেলাল বলেন, নিহত মঞ্জু মন্ডলের দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল। আর নিহতর পিতা মঞ্জুকে বাড়ীভিটে না দিয়ে ছোট মেয়েকে লিখে দেয়। এ নিয়ে মানসিক অশান্তিতে ছিলো সে।

এ বিষয়ে বদলগাছী অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31