ধূমকেতু প্রতিবেদক : পৌণে তিন কোটি টাকা মূল্যের ২ কেজি ৭৫০ গ্রাম হেরোইনসহ মরজিনা খাতুন (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক নারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি মধ্যচর গ্রামের আঃ সামাদের ছেলে।
শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাকে চাঁপাইনবাবঞ্জ সদর থানাধীন কোদালহাটি মধ্যচর গ্রামস্থ জনৈক আ সামাদের বাড়ি থেকে আটক করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন কোদালকাটি মধ্যচর গ্রামস্থ জনৈক আঃ সামাদের বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে র্যাবের ওই দলটি চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন কোদালকাটি মধ্যচর গ্রামস্থ পলাতক আসামী আঃ সামাদের বাড়িতে নৌকাযোগে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ১ জন ব্যক্তি বাড়ির ভেতর থেকে গেট খুলে পালানোর চেষ্টাকালে নারী র্যাব সদস্যের সহায়তায় ১ জন মহিলাকে হাতে নাতে আটক করা হয়।
আটক মহিলা আসামীর দেওয়া স্বীকারোক্তি মতে ঘটনাস্থলে আঃ সামাদ আটক আসামী মরজিনা খাতুনের বাড়ির ভিতরে পূর্ব ভিটার পশ্চিম দুয়ারী দোচালা টিনের গোয়াল ঘরের ভিতর উত্তর বেড়ার মাঝামাঝি মেঝেতে আনুমানিক ৩ ফুট মাটির নিচে বিশেষ কায়দায় পোতানো অবস্থায় ২ কেজি ৭৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


