IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রাণীনগরে ধান ক্ষেতে মিললো কৃষকের ক্ষতবিক্ষত লাশ

রাণীনগরে ধান ক্ষেতে মিললো কৃষকের ক্ষতবিক্ষত লাশ

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে ধান ক্ষেত থেকে স্বপন আকন্দ (৩৯) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের জয়সার উত্তর মাঠ থেকে লাশ উদ্ধার করা হয়। স্বপন আকন্দ জয়সার গ্রামের মজিবর আকন্দের ছেলে।

বাবা মজিবর রহমান বলেন, শনিবার দুপুরে খাবার খেয়ে বাড়ী থেকে বের হয়ে যায় স্বপন। এর পর রাত হয়ে গেলেও বাড়ীতে ফিরে আসেনি। ফলে রাতেই অনেক খোঁজ-খুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকালে গ্রামের উত্তর মাঠে ধান ক্ষেতের মধ্যে ক্ষতবিক্ষত লাশ দেখতে পাওয়া যায়।

তিনি আরও বলেন, গত এক মাস আগে সবার অজান্তে বিষ পান করেছিল। কিন্তু কেন বিষপান করেছিল তাও আমরা জানতে পারিনি। হঠাৎ করেই রোববার তার লাশ পাওয়া যায়। মাঠের মধ্যে স্বপনের মৃত্যু কিভাবে হয়েছে তাও বলতে পারছিনা।

স্বজনরা বলেন, গ্রামে কারো সাথে কোন দ্বন্দ্ব নেই। সক্রিয়ভাবে রাজনীতির সাথেও কোন সম্পৃক্তা নেই। তবে তাকে হত্যা করা হয়েছে নাকি অন্য কারনে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে কেউ কোন ধারনা দিতে পারেনি।

এঘটনায় পরিবারের পক্ষ খেকে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে জানিয়ে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, দুপুরে স্বপনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বপনের শরীরে নাভির নিচ থেকে ক্ষতবিক্ষত ছিল। হয়তো শিয়ালে তার শরীরের মাংস খেয়ে ফেলেছে। এতে নারি-ভুরি বের হয়ে গেছে এবং ডান কোমড় থেকে ডান পা পর্যন্ত শিয়ালের কামড়ের মতো ক্ষতবিক্ষত হয়ে আছে।তবে ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31