IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পুটখালির কলাবাগানে মিললো ১০টি স্বর্ণের বার

পুটখালির কলাবাগানে মিললো ১০টি স্বর্ণের বার

ধূমকেতু প্রতিবেদক, বেনাপোল : যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে এক কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ রত্না বেগম (৩৪) নামে এক মহিলা স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (৬ নভেম্বর) রাত ৮ টার দিকে তাকে পুটখালী উত্তরপাড়া গ্রামের একটি কলাবাগান থেকে আটক করা হয়। আটক রত্না বেগম বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে খুলনা ২১ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়া গ্রামের একটি কলাবাগানের মধ্যে তল্লাশি চালিয়ে এক কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণের বারসহ রত্না বেগমকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো আটককৃত মহিলা ওই কলাবাগােেন পলিথিনে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় লুকিয়ে রেখেছিল। আটক স্বর্ণ পাচারকারী মহিলা স্বর্ণের বারগুলো পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। যার আনুমানিক সিজার মূল্য ৮২ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা। আটক আসামি রত্না বেগমকে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের এলাকাধীন সীমান্ত হতে ১৫ টি অভিযানে ১৭ জন আসামিসহ মাট ৩১ কেজি ১১০ গ্রাম স্বর্ণ আটক করা হয়। যার বাজার মূল্য ২২ কোটি ২৮ লাখ ১৬ হাজার ৭৪৮ টাকা। আগস্ট মাসে ৪ টি, সেপ্টেম্বর মাসে ৬ টি, অক্টোবর মাসে ২টি ও চলতি নভেম্বর মাসে একটি অভিযানে এসব স্বর্ণ আটক করা হয়। চোরাচালান প্রতিরোধে খুলনা ২১ ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31