IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র ও মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র ও মাদক উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে চকপাড়া মাঠ থেকে পৃথক দুটি অভিযানে মালিকবিহীন ৯৭৫০ পিস ইয়াবা, ০৪টি দেশী ওয়্যান স্যুটার গান, ০৪ রাউন্ড গুলি উদ্ধার এবং অপর আরেক দুটি অভিযানে বালিয়াদিঘী থেকে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৩ বোতল ফেন্সিডিল, ২৭ বোতল বিদেশী মদ এবং ৩০০ গ্রাম হেরোইন ও নলডুবি ব্রীজ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪০০০ পিস ইয়াবা উদ্ধার করে ৫৯বিজিবি’র টহল দল। 

৫৯বিজিবি একপ্রেস বিজ্ঞপ্তিতে জানায় নিজস্ব তথ্যের ভিত্তিতে ০২ ডিসেম্বর ২০২২ তারিখ রাত ২.৩০ মিনিটের সময় চকপাড়া বিওপির নায়েক আব্দুল বারিক এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩ মেইন হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপ চকপাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৯৭৫০ পিস ইয়াবা ওপর এক অভিযানে নিজস্ব তথ্যের ভিত্তিতে ২ ডিসেম্বর ২০২২ তারিখ রাত ০২টার সময় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া স্থানে ০৩ জন চোরাকারবারীকে দেখতে পায়।

এসময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে ০১টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান তল্লাশী করে ফেলে যাওয়া ব্যাগ হতে মালিকবিহীন ০৪টি দেশী ওয়্যান স্যুটার গান এবং ০৪ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় ওপর এক অভিযানে নিজস্ব তথ্যের ভিত্তিতে ০২ ডিসেম্বর ২০২২ তারিখ রাত ০৫টার সময় সোনামসজিদ বিওপির হাবিলদার কামরুজ্জামান বিশ্বাস এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৭-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৩ বোতল ফেন্সিডিল, ২৭ বোতল বিদেশী মদ এবং ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ০১ ডিসেম্বর ২০২২ তারিখ দিবাগত রাত ৯.৩০ মিনিটের সময় সোনামসজিদ বিওপির হাবিলদার মুহাম্মদ সোহেল রানা এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/১-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবি ব্রীজ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪০০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবা, দেশী ওয়্যান স্যুটার গান ও গুলি ফেন্সিডিল, বিদেশী মদ এবং হেরোইন এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিষয়ে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31