IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রাজস্ব বঞ্চিত সরকার, মহাদেবপুরে অবৈধ হাট বসিয়ে লাখ লাখ টাকা লুটপাট

রাজস্ব বঞ্চিত সরকার, মহাদেবপুরে অবৈধ হাট বসিয়ে লাখ লাখ টাকা লুটপাট

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে অবৈধ হাট বসিয়ে হাটুরেদের কাছ থেকে টোল আদায় করে প্রতিবছর লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর ফলে মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এক যুগেরও অধিক সময় ধরে এই অবস্থা চললেও সংশ্লিষ্ট প্রশাসন এই অবৈধ হাট বন্ধে কোনই ব্যবস্থা গ্রহণ করেনি।

গতকাল বৃহস্পতিবার উপজেলার হাতুড় ইউনিয়নের গাহলী বাজারে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স অদুরেই আঞ্চলিক মহাসড়কের উপর ও রাস্তার পাশে বিশাল জায়গা জুড়ে বসানো হয়েছে ধানের হাট। এখানে মহাদেবপুরের সহ বিভিন্ন অটোবয়লার ব্যবসায়ীরা ধান কিনছেন। স্থানীয় কৃষকদের কাছ থেকে কেনা এসব ধান হাটের মধ্যেই জড় করে রাখা হয়েছে। সেসব ধান হাজার হাজার বস্তায় ভরে সারি সারি ট্রাকযোগে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন অটো বয়লারে ও ব্যবসায়ীদের গোডাইনে। স্থানীয় একজন কৃষক জানালেন প্রতি সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার দুদিন এখানে হাট বসে। ধান কেনার জন্য হাট কমিটির নিয়োগ করা আদায়কারীকে খাজনা দিতে হয়।

কয়েকজন হাটুরে জানালেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এখানে হাট লাগানো হচ্ছে। আগে শুধুমাত্র চাল-ডাল, মাছ-মাংস, তরি-তরকারি আর তৈজসপত্র বেচাকেনা হলেও গত কয়েক বছর ধরে বিশাল এলাকায় চলছে ধান কেনাবেচা।

এই হাটের মাত্র দুই কিলোমিটার পূর্বেই রয়েছে ছাতুনতলী হাট। এই হাটের ইজারাদার রাহেনুল হক লুসা অভিযোগ করেলেন, তিনি এ বছর সরকারী কোষাগারে ১৪ লাখ ৬০ হাজার টাকা জমা দিয়ে ছাতুনতলী হাটটি ইজারা নিয়েছেন। গাহলী বাজারে অবৈধ হাট লাগানোর ফলে ছাতুনতলী হাটে ক্রেতা-বিক্রেতা কম আসছে। এতে যেমন সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি তারও ক্ষতি হচ্ছে। অবৈধ হাটটি বন্ধ করার জন্য তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান বলেন, বিষয়টি তদন্ত করে রিপোর্ট দেয়ার জন্য সহকারি কমিশনারকে (ভূমি) নির্দেশ দেয়া হয়েছে। রিপোর্ট পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, সহকারী কমিশনার (ভূমি) এ হাটটির সরেজমিনে তদন্ত করার জন্য হাতুড় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। গত ১৮ ডিসেম্বর বিষয়টির তদন্তে সহযোগিতার জন্য উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জিল্লুর রহমানও ঘটনাস্থলে যান।

তিনি জানান, হাটটি অবৈধ। সরকার এখান থেকে রাজস্ব বঞ্চিত হচ্ছে। এই হাট লাগানোর ফলে ছাতুনতলী হাটের ইজারাদার ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

জানতে চাইলে হাতুড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গাহলী হাট কমিটি হাটের নামে জমি লিখে দিয়েছেন। জেলা সায়রাত মহল ব্যবস্থাপনা কমিটির অনুমোদন না নিয়ে হাটটি অবৈধভাবে লাগানো হচ্ছে কিনা জানতে চাইলে তিনি তার উত্তর দিতে চাননি। তিনি রিপোর্ট দিলে ইউএনও’র কাছ থেকে তা জেনে নেয়ার পরামর্শ দেন।

গাহলী হাট কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানান, সায়রাত মহল ব্যবস্থাপনা কমিটির কোন অনুমোদন নেয়া হয়নি। তবে হাটের জন্য জমি দান করা হয়েছে। হাটটি অবৈধ জেনেও এলাকার স্বার্থে সব মহলকে ম্যানেজ করে এটি চালানো হচ্ছে। হাট থেকে আদায় করা খাজনার টাকা দিয়ে হাটের উন্নয়ন করা হয়। এখান থেকে আদায় হওয়া টাকা আত্মসাত করা হয়না বলেও তিনি দাবী করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31