IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমানআশুলিয়ায় লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ নিহত ৭সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতারচাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল, চ্যাম্পিয়ন সদর মডেল থানাট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে অধিকাংশ কেন্দ্র ফাঁকা

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে অধিকাংশ কেন্দ্র ফাঁকা

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচন চলছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও অধিকাংশ কেন্দ্র এখনো ফাঁকা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

সকাল সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যলয়, চুনাখালি এনায়েতুল্লাহ মাদরাসা, পিটি আই, আলীনগর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। কয়েক মিনিট পর পর দু-একজন ভোটার লাইনে এসে দাঁড়ান। আবার কিছু কেন্দ্র একেবারে ফাঁকা। ফলে অল সময় পার করছেন পোলিং কর্মকর্তারা।

আলিম নামে এক ভোটার বলেন, ‘যে গণ্ডগোল কয়েক দিন ধরে হইছে। এ জন্য মনে হয় ভোটাররা আসেনি। আমরা তো ভয় নিয়েই ভোট দিতে আসছি।’

নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা শহিদুজ্জামান বলেন, ভোটারের উপস্থিতি কম। তবে আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে। আমার কেন্দ্রে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা রাশেদুল আরমান বলেন, সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় ৩৫ টা ভোট পড়েছে। ভোটারের উপস্থিতি খুবই কম।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, এখনো আমি কোনো কেন্দ্রে যাইনি। আমি আর চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ১০ টার পর বের হবো। এরপর বলতে পারব ভোটারের উপস্থিতি কেমন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031