IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> লালপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

লালপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে পৃথক চার দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৩ আহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার গোপালপুর, মোহরকয়া, বাশবাড়িয়া ও লক্ষীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মহিষা খোলা গ্রামের মৃত সোবহানের স্ত্রী রাবেয়া বেগম (৭০), হাসবাড়িয়া গ্রামের বাবলু হোসেনের স্ত্রী সম্মাতুল বেগম (৪০), মোহরকয়া গ্রামের অজিত মোল্লার ছেলে ফরহাদ হোসেন (১৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় ইসলামী জালসা শুনে রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার পথে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম নামে (৭০) এক বৃদ্ধা নিহত হন।

এদিকে, সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার মোহরকয়া এলাকায় ট্রাক্টরের ওপর থেকে নিচে পড়ে ফরহাদ হোসেন (১৫) নামের ওই গাড়ির হেলপার ঘটনাস্থলেই মারা যায় ।

অন্যদিকে, বেলা ১২ টায় সালামপুর এলাকায় হাসবাড়িয়া গ্রামে ইট বোঝাই পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে সম্মাতুল বেগম নামে নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই নারী মারা যায়। এঘটনায় পাওয়ার টিলারটি জব্দ করে চালককে আটক করে স্থানীয়রা।

এছাড়া দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার লক্ষীপুর এলাকায় ইজিবাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৩জন আহত হয়েছেন।

আহতরা হলেন, উপজেলার মাধবপুরের ফারুকের স্ত্রী বিউটি (৩০), তার মেয়ে দৃষ্টি (৫) ও কুষ্টিয়া সদরের আলাউদ্দিনের ছেলে আজিম (৫০)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, প্রত্যেকটা ঘটনাই অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31