IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ৪

বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ৪

ধূমকেতু নিউজ ডেস্ক : বগুড়ার শাজাহানপুরে ঢাকাগামী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। এ সময় এক শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দ্বিতীয় বাইপাস মহাসড়কের সুজাবাদ দহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গেলে বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক খন্দকার আবদুল জলিল এ তথ্য দিয়েছেন।

নিহতদের মধ্যে দুজন হলেন— অটোরিকশাচালক হযরত আলী (৩৫) ও যাত্রী বাদশা মিয়া (২৫)। তাৎক্ষণিকভাবে অপর হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্বদেশ পরিবহণের একটি বাস (গাইবান্ধা-ব-১১-০০১৪) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়ার শাজাহানপুরের সুজাবাদ দহপাড়া এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে পৌঁছে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি সিনজিচালিত অটোরিকশায় (বগুড়া-থ-১১-২২৩৫) ধাক্কা দেয়।

এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাদশা মিয়াসহ তিন যাত্রী নিহত ও চালকসহ দুজন আহত হন।

আহতদের বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসকচালক হযরত আলীকে মৃত ঘোষণা করেন। আহত নয় বছরের শিশুকন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আগুন নিভিয়ে ফেলেন।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক খন্দকার আবদুল জলিল জানান, বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ চারজন নিহত ও একজন আহত হয়েছেন। বাসে কেউ আগুন দেয়নি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31