IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে মাদ্রাসা শিক্ষককে পেটালেন ইউপি চেয়ারম্যান

গোমস্তাপুরে মাদ্রাসা শিক্ষককে পেটালেন ইউপি চেয়ারম্যান

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি কল্পে আয়োজিত ইসলামী জলসায় প্রধান অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিয়াউর রহমানের নাম প্রস্তাব করায় মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল ও তার লোকজনের বেধড়ক মারধরের শিকার হয়েছেন এক মাদ্রাসা শিক্ষক।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী আলিম মাদ্রাসায়।

ঘটনার শিকার মাদ্রাসা শিক্ষক অহিদুর রহমান জানান, শনিবার বিকেলে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভা আহ্বান করা হয়। সেখানে তিনি শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।

সভার এক পর্যায়ে তিনি মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত ইসলামী জালসায় প্রধান অতিথি হিসেবে এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমানের নাম প্রস্তাব করায় ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠানের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল তার লোকজন নিয়ে তার উপর আক্রমণ করে তাকে গুরুত্বর আহত করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এ বিষয়ে ওই মাদ্রাসার সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

তবে একটি সূত্রে জানা গেছে, চেয়ারম্যান সামিউল আলম শ্যামলের সাথে ইসলামী জলসায় প্রধান অতিথি নিয়ে ওই শিক্ষকের বচসার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31