IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দসিংড়ায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি-ছাত্রদল নেতারারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ; ইউএনও বরাবর লিখিত অভিযোগচাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার তুঙ্গে জাফর ইকবালচাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানদক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যুআলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পেরদেশের ৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সতর্কতাঅদম্য জুলাই উপলক্ষে তানোরে শিবিরের র‍্যালী ও সমাবেশইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নওগাঁয় তিনটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ ডাকাত গ্রেপ্তার

নওগাঁয় তিনটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ ডাকাত গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর ধামইরহাট থানার দিলালপুর এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে মঙ্গলবার (১৪ মার্চ) পূর্বরাত সাড়ে ১২ টার দিকে ৩টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ সানোয়ার হোসেন (৫২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আটককৃত সানোয়ার হোসেন ওই গ্রামের ওছমান আলীর ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, গ্রেপ্তারকৃত সানোয়ার হোসেন এলাকার একজন শীর্ষ ডাকাত। সে সংঘটিত একটি ডাকাত দলের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদকসহ বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে। সানোয়ার হোসেন ও তার সহযোগী ফরিদ উদ্দিনসহ ৬/৭ জনের একটি গ্রুপ বিভিন্ন সময়ে জেলায় সংঘটিত বিভিন্ন ডাকাতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এই তথ্য পাওয়ার পর থেকে জয়পুরহাট ক্যাম্প তাদের গ্রেপ্তারের কার্যক্রম শুরু করে। বিভিন্ন সময়ে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে অবশেষে সানোয়ার হোসেনকে আটক করা হয় এবং তার সহযোগী ফরিদ উদ্দিন পালিয়ে যায়। এরপর সানোয়ারের দেখানো স্থান হতে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার বিরুদ্ধে ধামইরহাট থানায় অস্ত্র আইন-১৮৭৮ অনুসারে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ