IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ

দুই লাখ টাকা ছিনতাই

মহাদেবপুরে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ডিবি পুলিশ পরিচয়ে অমুল্য চন্দ্র মন্ডল নামের এক চাতাল ব্যবসায়ীকে অপহরণ করে ২ লাখ ৩ হাজার টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে।

বুধবার (৩ মে) বেলা ৩ টার দিকে উপজেলার হাট চকগৌরী বাজার এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। পরে তাকে মারপিট তার কাছে থাকা ২ লাখ ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে বগুড়ার মোকামতলায় রাস্তার পার্শ্বে তাকে ফেলে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা। অমূল্য চন্দ্র মন্ডল বুধবার দুপুরে নওগাঁর একটি ব্যাংক থেকে ২ লক্ষ টাকা উত্তোলন করে বাসযোগে চকগৌরী নেমে সে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন।

এ সময় পথিমধ্যে ডিবি পুলিশ পরিচয়ে জোর করে একটি মাইক্রোবাসে তাকে তুলে নেয়। অমূল্য চন্দ্র মন্ডল নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের গুনিগাছ গ্রামের মৃত অতুল চন্দ্র মন্ডলের ছেলে। তিনি চকগৌরী এলাকায় পূর্ণিমা চাল কল ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। পরবর্তীতে সে তার পরিবারের লোকজনকে মুঠোফোনে বিষয়টি জানালে পরিবারের লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31