IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে আটক ৩ প্রতারক জেলহাজতে

অবৈধ ক্রিপ্ট কারেন্সি লেনদেন ও প্রতারণার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে আটক ৩ প্রতারক জেলহাজতে

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের অবৈধভাবে বৈদেশিক মুদ্রা লেনদেন প্রতারণার অভিযোগে আটক ৩ জনকে মঙ্গলবার (১৬ মে) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

এরআগে সোমবার দুপুরে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাধীন উদয়ন মোড়স্থ আলাউদ্দীন হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ ক্রিপ্ট কারেন্সি লেনদেন এবং জনসাধারণের বিপুল অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতাসহ ৩ জনকে আটক করে।

আটককৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার স্বরুপনগর এলাকার বাবুল আকতারের ছেলে আলিউল আজিম (৩৫), (মূলহোতা), রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর মহল্লার রকিবুল ইসলাম তৌফিকের ছেলে শামসুদ্দিন (২৫) ও রহনপুর ইউনিয়নের ডাইংপাড়ার বাবুল আলীর ছেলে আরিফ হোসেন (২৫)।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে প্রতারনার করে আল্টিমা ফার্ম মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ ক্রিপ্টো কারেন্সি লেনদেন এবং অতিরিক্ত অর্থের লোভ দেখিয়ে সাধারণ জনগণের লাখ টাকা আত্মসাৎকারী একটি চক্রের গোপন তথ্যের ভিত্তিতে আভিজানিক দল ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তে বেরিয়ে আসে, উক্ত মোবাইল অ্যাপ এ এজেন্টের মাধ্যমে নগদ অর্থ দিয়ে বিভিন্ন নামে পয়েন্টে কেনা হয়। যার মাধ্যমে শেয়ার ক্রয়ে দাম বৃদ্ধি সাপেক্ষে লভ্যাংশ প্রদান করা হয়। এছাড়াও একজনের রেফারেন্সে আরেকজনের একাউন্ট খুলেও অতিরিক্ত ডলার আয় করা যায়। এ সকল লোভনীয় অফারের ফাঁদে ফেলে অসংখ্য সাধারণ মানুষের লক্ষ টাকা আত্মসাৎ করে চক্রটি। উক্ত অপারেশনে আল্টিমা এ্যাপস্ এর কাজে ব্যবহৃত ০৬টি মোবাইল ফোন, ০৮টি সীমকার্ড এবং বিভিন্ন গ্রাহকের আল্টিমা এ্যাপস্ সম্বলিত কার্ড ২২ টি জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, বর্তমানে এ ধরনের সাইবার অপরাধ শহর অঞ্চল থেকে গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রতারকরা গ্রামের মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে টার্গেট করছে। র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ধারাবাহিক অভিযানের দ্বিতীয় অভিযানে তিনজন সহ এখন পর্যন্ত এ চক্রের সর্বমোট পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করেছে। অন্যান্যদের ধরতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। অভিযানের পাশাপাশি গ্রামের ভুক্তভোগী সহজ-সরল মানুষদের সতর্ক করা প্রয়োজন

উদঘাটিত তথ্যের ভিত্তিতে, অত্র ক্যাম্পের আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে, এ চক্রের মূল হোতা এবং স্থানীয় এজেন্টকে গ্রেপ্তার করে। উল্লেখ্য অত্র এলাকায় এ ধরনের অপরাধ নতুন হওয়ায় একটি শক্তিশালী চক্র গড়ে উঠেছে। চক্রের বাকিদের ধরতে তদন্ত চলমান রয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় একজন ভুক্তভোগী সোমবার গোমস্তাপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31