ধূমকেতু নিউজ ডেস্ক : পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকালে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য শান্তিময় ত্রিপুরা বলেন, সকালে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দুজন ব্যক্তিকে দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news