IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে এজাহারভূক্ত পলাতক আসামী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে এজাহারভূক্ত পলাতক আসামী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার শিবতলা মোড় থেকে তিন শিশুকে যৌন নিপীড়নের দায়ে এজাহারভূক্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করে র‍্যাব-৫।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার পালশা গ্রামের মৃত ইউনুছ আলী দেওয়ানের ছেলে আনসার মোড়ল (৬৫)।

র‍্যাব-৫এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‍্যাব-৫ এর একটি অপারেশন দল ২৮ জুলাই ২০২৩ ইং তারিখ রাত ৯টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার শিবতলা মোড় হতে প্রাথমিক বিদ্যালয়ের তিন শিশুকে যৌন নিপীড়ন এর দায়ে এজাহারভূক্ত পলাতক আসামী ১। আনসার মোড়ল (৬৫), পিতা- মৃত ইউনুছ আলী দেওয়ান, সাং- পালশা, থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য যে, চাঁপাইনবাবগঞ্জে আনসার মোড়ল (৬৫) নামের স্থানীয় একজন ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। এজাহারে উল্লেখ করা হয়, পলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই অবস্থিত আসামি আনসার মোড়লের মুদি দোকান। সেই দোকানে টিফিনের জন্য খাবার নিতে গেলে পর্যায়ক্রমে ঐ তিন শিশুকে যৌন নিপীড়ন করেন আনসার মোড়ল। এ সময় তিন শিশুর হাতে তিনি ৫০০ টাকা ধরিয়ে দিয়ে ঘটনাটি কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেয়। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে আসামী গা ঢাকা দেয়।

উপরোক্ত ঘটনায় আটককৃত আসামীকে চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31