ধূমকেতু নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসমহল বালুর চরে শহিদ বাউল ও আমির হোসেন আর রাসেল মেম্বার গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
সোমবার সকাল থেকে এ ঘটনায় বেশ কয়েকজন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক জানান, রোববার খাস মহল বালুর চর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দুই শিক্ষার্থীর মধ্যে কথাকাটির ঘটনা ঘটে। সে ঘটনাটি গতকাল সন্ধ্যায় অভিভাবকদের মাঝে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনে বসে চেয়ারম্যানে বিষয়টি নিস্পত্তি করার সময় নেয়। সে সময়ের আগেই উভয় পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের উপস্থিতিতেই উভয় পক্ষ ইট পাটকেল ও টেঁটা ছুঁড়তে থাকে। এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


