IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে এসিল্যান্ডের সরকারি নম্বর ক্লোন করে চাঁদা দাবি

ফুলবাড়ীতে এসিল্যান্ডের সরকারি নম্বর ক্লোন করে চাঁদা দাবি

চাঁদাবাজী, চাঁদাদাবি

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড এর সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।

ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে শনিবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের নাজির আতিউর রহমানের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করে প্রতারক চক্র। এ ঘটনায় নাজির আতিউর রহমান বাদি হয়ে ওইদিন রাতেই থানায় এ সংক্রান্ত একটি জিডি দায়ের করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন বা হ্যাক করে প্রতারক চক্র শনিবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের নাজির আতিউর রহমানের কাছে চাঁদা দাবি করে। বিষয়টি প্রতারনা বুঝতে পেরে নাজির আতিউর রহমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরীকে অবগত করেন। এ ঘটনায় শনিবার (১৯ আগস্ট) রাতেই নাজির আতিউর রহমান বাদি হয়ে থানায় একটি জিডি দায়ের করেন। যার জিডি নং ১০২২। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন বা হ্যাক করে প্রতারক চক্র ওই নম্বর থেকে চাঁদা আয়ের অপচেষ্টা করছে। এজন্য সকলকে সতর্ক থাকার পাশাপাশি ওই নম্বর থেকে ফোনে চাঁদা দাবি করা হলে কেউ যেন কোন টাকা না দেয় এজন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31