IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহবধূকে শুদ্ধ

সমাজপতিদের রায়

মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহবধূকে শুদ্ধ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর বাঁশপাড়া পাড়া নামক একটি গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূর মাথা ন্যাড়া করে তাঁর মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার অভিযোগ উঠেছে। ওই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমাজপতিরা এ কাজটি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে ওই গৃহবধুর বাড়ির আঙিনায় মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার এ ঘটনা ঘটে। বিপুলসংখ্যক উৎসুক লোকজন ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন।

সমাজপতিদের কাউকে গ্রামে গিয়ে পাওয়া যায়নি। ওই গৃহবধূর প্রতিবেশী নারীদের দাবি- পাশ্ববর্তী সোনারপাড়া গ্রামের এক মসলিম যুবকের সঙ্গে ঐ গৃহবধূর অনৈতিক সর্ম্পক ছিল। গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করা হয়েছে। গৃহবধূর স্বামীর সম্মতিতে সমাজপতিরা এ কাজটি করেছেন।

সোমবার দুপুরের পর ওই গৃহবধূর বাড়িতে গিয়ে দেখা গেছে, গৃহবধূ শাড়ীর আঁচল দিয়ে মাথা ঢেকে রেখেছেন। প্রতিবেশী নারীরা গৃহবধূকে ঘর থেকে বের হতে দিচ্ছেন না। ওই গৃহবধূ বলেন, আমি কারো সঙ্গে অনৈতিক সর্ম্পক করিনি। সমাজপতিরা আমার মাথা ন্যাড়া করে দিয়ে ঘোল ঢেলে দিয়েছন। কারও বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।

প্রতিবেশী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা জানান, ওই গৃহবধূ দুটি কন্যা সন্তানের জননী। পাশ্ববর্তী সোনারপাড়া গ্রামের কমল হোসেনে নামে বিবাহিত মসলমান এক যুবকের সঙ্গে তাঁর পরকীয়ায় সম্পর্ক ছিল। ১০-১২ দিন আগে নিজ বাড়িতে অনৈতিক সর্ম্পক করার সময় গৃহবধূকে তাঁর স্বামী হাতেনাতে ধরে ফেলেন। এরপর গৃহবধূ তাঁর বাবার বাড়িতে চলে যান। গত শনিবার গৃহবধূ তাঁর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে আসেন। গৃহবধূকে শুদ্ধ করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার সকাল নয়টার দিকে গ্রামের লোকজনের উপস্থিতিতে গৃহবধূর বাড়ির আঙিনায় তাঁকে শুদ্ধ করার আয়োজন করা হয়। এক পুরহিতকে ডেকে এনে গৃহবধূর মাথা ন্যাড়া করার পর মাথায় ঘোল ঢেলে দেওয়া হয়। তাঁর স্বামীর সম্মতিতে এ কাজ করা হয়েছে।

প্রতিবেশী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারী বলেন, শুদ্ধ করার সময় গ্রামের উৎসুক লোকজন উপস্থিত ছিলেন। শুদ্ধ করার রীতি আমাদের ধর্মে আছে। এছাড়া গৃহবধূ ও তাঁর স্বামী এ কাজে কোনো আপত্তি জানায়নি।

ঐ একই গ্রামের হিন্দুধর্মালম্বী বাসিন্দা গোবিন্দ সাহা (৭৫) বলেন, আমার বয়সে আমাদের গ্রামে বা অন্য কোথাও আগে কখনো মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনা ঘটেনি বা আমি শুনিনি। অনৈতিক সর্ম্পক বিষয়ে তিনি বলেন, তাঁকে তার স্বামী কখনো অনৈতিক কাজ করার সময় হাতেনাতে ধরেনি। ঐ গৃহবধুর স্বামী ক্ষোভের বশবর্তী হয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনা ঘটিয়েছে। ওই গৃহবধূ প্রতিহিংসার শিকার।

এই শুদ্ধ করণের রায় কে দিলো বলে প্রশ্ন করলে তিনি বলেন, এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাতব্বর বিমল এই রায় দিয়েছেন। তাঁর সাথে এই গ্রামের আরও কয়েক জন মাতব্বর ছিলেন।

এ বিষয়ে মাতব্বর বিমল এর সাথে কথা বলতে জাবারীপুর বাজারে তাঁর ব্যবসায়ী প্রতিষ্ঠানে গেলে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। পরে তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

মথুরাপুর ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বর শফিকুল ইসলাম বাবুর সাথে কথা বললে তিনি বলেন, আমি ঘটনাটি দুপুরের পর শুনেছি এবং সংগে সংগে উপজেলা নির্বাহী অফিসার কে আমি বিষয়টি জানিয়েছি। এবং তাঁর কিছু পরই এসআই মুনিরুল ইসলাম আমাকে ফোন করে আমি তাঁকে ঘটনাটি জানিয়েছি।

বদলগাছী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সভাপতি বৌদ্দ নাথা বলেন, এরকম নিয়ম আছে বলে আগে কখনো শুনিনি।

মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহবধূকে মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে দেওয়ার ঘটনা আমার জানা নেই।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান সোমবার সন্ধ্যায় বলেন, আমি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31