IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনায় আটক ৩

মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনায় আটক ৩

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : সমাজপতিদের রায়ে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূকে শুদ্ধ শিরোনামে এক নিউজ প্রকাশের পর ওই গৃহবধুকে উদ্ধার করে শালিসে রায় দেওয়া ঐ গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ২ জন সমাজপতিসহ ১ নাপিতকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন, গয়েশপুর বাঁশপাড়া নামক গ্রামের শ্রী জাওনা পাহানের ছেলে শ্রী বিমল পাহান (৩৮), রমেশ পাহানের ছেলে শ্রী সুবাস পাহান (৪৫) ও ধামুইরহাট উপজেলার ইসবপুর ইউপির ইনসিরা গ্রামের মৃত সুবল এর ছেলে শ্রী ভবেস পাহান (৫২)।

জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর বাঁশপাড়া নামক একটি গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূর মাথা ন্যাড়া করে তাঁর মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনা ঘটেছে। ওই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমাজপতিরা এ কাজটি করেছেন। সোমবার (২৮ আগষ্ট) সকাল ৯টার দিকে ওই গৃহবধুর বাড়ির আঙিনায় মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার এই ঘটনা ঘটে। বিপুলসংখ্যক উৎসুক লোকজন ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন।

ওই গৃহবধূর প্রতিবেশী নারীদের দাবি- পাশ্ববর্তী সোনারপাড়া গ্রামের এক মসলিম যুবকের সঙ্গে ঐ গৃহবধূর অনৈতিক সর্ম্পক ছিল। গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করা হয়েছে। গৃহবধূর স্বামীর সম্মতিতে সমাজপতিরা এ কাজটি করেছেন।

খবর পেয়ে সোমবার দুপুরের পর ওই গৃহবধূর বাড়িতে গিয়ে দেখা গেছে, গৃহবধূ শাড়ীর আঁচল দিয়ে মাথা ঢেকে রেখেছেন। প্রতিবেশী নারীরা গৃহবধূকে ঘর থেকে বের হতে দিচ্ছেন না। ওই গৃহবধূ বলেন, আমি কারো সঙ্গে অনৈতিক সর্ম্পক করিনি। সমাজপতিরা আমার মাথা ন্যাড়া করে দিয়ে ঘোল ঢেলে দিয়েছেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, ঘটনাটি জানার পর বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সংগে সংগে পুলিশ পাঠিয়ে ওই গৃহবধুকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর গৃহবধু বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। মমলার পর শালিসে রায় দেওয়া দুই মাতব্বরসহ চুল কর্তনের ওই নাপিতকে আটক করা হয়েছে। মঙ্গলবারে আসামীদের আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31