IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু

মান্দায় দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় মোটরবাইকের ধাক্কায় গুরুতর আহত স্কুলছাত্র জুবায়ের হোসেন (৮) মারা গেছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত জুবায়ের হোসেন উপজেলার চকমনসুব গ্রামের জসিম উদ্দিন শাহের ছেলে ও নবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত রোববার সকালে স্কুলগেট সংলগ্ন রাস্তায় মোটরবাইকের ধাক্কায় সে গুরুতর আহত হয়েছিল।

নিহতের বাবা জসিম উদ্দিন জানান, দ্বিতীয় সাময়িক পরীক্ষা দেওয়ার জন্য ছেলে জুবায়ের হোসেন রোববার সকাল ৯টার দিকে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে রেবিয়ে যায়। এর কিছু পরে জানতে পারি মোটরবাইকের ধাক্কায় জুবায়ের আহত হয়েছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা।’

জসিম উদ্দিন আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টার দিকে ছেলে জুবায়ের হোসেন মারা যায়।

নবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমেন্দ্রনাথ হাজরা বলেন, ‘স্কুলে দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে। এ কারণে শিক্ষকেরা সবাই ব্যস্ত ছিলেন। এসময় জানতে পারি শিক্ষার্থী জুবায়েরকে মোটরবাইকে ধাক্কা দিয়েছে। এতে শিক্ষার্থী জুবায়ের ও মোটরবাইকের আরোহী বেসরকারী সংস্থা জাগরনী চক্র ফাউÐেশনের মাঠকর্মী নিজামুল হক (৩৫) আহত হয়েছে। তাদের উদ্ধার করে মান্দা হাসপাতালে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিষয়টি জেনেছি। ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31