IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় হতাহত ১১

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় হতাহত ১১

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় ও দিনগত রাত ২টার দিকে সড়ক দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১৬ সেপ্টেস্বর) রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার ভিটিমরজালে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বেলাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইয়াছিন ইকবাল জানান, নিহতরা হলেন- রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মো. কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম (৫৫), তার নাতি আরিয়ান (৭) ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া (১৮)। এই দুর্ঘটনার আরও তিন জন আহত হয়েছেন।

ভৈরবের হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ সফর উদ্দিন জানান, দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিন জন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা চালকসহ আহত তিন জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

অন্যদিকে, শুক্রবার দিনগত রাত ২টার দিকে নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন। নিহত তিন জনই পুরুষ। প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়া ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31