IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সরকারি এসএএও কোয়ার্টারে আ.লীগের দলীয় কার্যালয় সীলগালা

সরকারি এসএএও কোয়ার্টারে আ.লীগের দলীয় কার্যালয় সীলগালা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে কৃষি অধিদপ্তরের এসএএও সরকারি কোয়ার্টারে ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বদলগাছী উপজেলার বালুভরা ইউপির খলসি বাজার এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বদলগাছী অফিসের এসএএও সরকারি ওই কোয়ার্টারটি ঐ ইউনিয়নের ব্লক সুপারভাইজার ও বর্তমানে উপ-সহকারী কৃষি অফিসারের জন্য বরাদ্দ ছিল। কিন্তু সেই কোয়ার্টারটি কয়েকদিন আগে দখল করে বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসাবে উদ্বোধন হয়েছে।

এই অভিযোগে ভিত্তিত্বে গত ২১ অক্টোবর জাতীয় দৈনিক সংবাদ পত্রিকার অনলাইন ও ২২ অক্টোবার দৈনিক সংবাদ এর ৫ পৃষ্ঠায় সরকারি এসএএও কোয়ার্টারে আওয়ামী লীগের দলীয় কার্যালয় শিরোনামে একটি নিউজ প্রকাশের পর টনক নড়ে উঠে প্রশাসনের এবং ২২ অক্টোবর উপজেলা কৃষি অফিসার ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ঐ এসএএও কোয়ার্টারের দরজায় তালা মেরে সীলগালা করে দিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরকারি এসএএও কোয়ার্টারের যে ভবনে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়টির উদ্বোধন করেছিলেন সেই ভবনের দরজায় তালা মেরে সীলগালা করে দেওয়া আছে।

বিষয়টি জানতে চাইলে স্থানীয় বাসিন্দারা বলেন, রোববার সাড়ে ১০ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার সহ অফিসের আরো কর্মকর্তারা এখানে আসেন এবং ঐ ভবনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি দেখতে পেয়ে সংগে সংগে ঐ কার্যালয়ের মুল গেটে তালা মেরে সীলগালা করে দেন।

জানা যায়, গত ৫ অক্টোবর বিকেলে ৮নং বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী এই দলীয় কার্যালয়টি উদ্বোধন করার কথা ছিলো বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিমের। ব্যানারেও এমপির নাম লেখা ছিলো। কিন্তু ব্যস্ততার কারণে তিনি আসতে না পারায় বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু অফিসটির উদ্বোধন করেছিলেন।

দেখা যায়, কোয়ার্টারটির সামনে টাঙানো আছে কৃষি অফিসের সাইনবোর্ড। আর তালাবদ্ধ রয়েছে পরিত্যক্ত ভবনটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনেকে রেখে। কোয়ার্টারটি নির্বাচনের অজুহাত দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের এই কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে বলে একাধিক নেতাকর্মী ও স্থানীয়রা বলেছিলেন। এ বিষয়টি জানার পর সংশ্লিষ্ট অফিস কর্মকর্তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে এ নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছিলেন।

এ বিষয়ে বদলগাছী উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহানের সাথে কথা বললে তিনি বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসলে সরেজমিনে আমিসহ আমার অফিসের আরও কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পেয়ে ভবনটির গেটে তালা মেরে দেয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031