ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ৮৫ পিচ ইয়াবা সহ একাধীক মাদক মামলার আসামী ও মাদক ব্যবসায়ী ওয়াশীম দেওয়ান(৩২) কে আটক করেছে থানা পুলিশ।
আটক ওয়াশীম গোমস্তাপুর উপজেলার বড় দাদপুর গ্রামের মাবুদ বক্সের ছেলে।
থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতি সন্ধায় এসআই জান্নাতুল ফেরদৌস ও এএসআই আহসান হাবিব বন্ধুপাড়া মোড়ের ওয়াশীমের নিজ দোকান ঘর থেকে ৮৫ পিচ ইয়াবা সহ তাকে আটক করে। এব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং আটক ওয়াশীমকে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news