IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে শিশু শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার

ঝালকাঠিতে শিশু শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার

ঝালকাঠিতে শিশু শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠি রাজাপুরে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার দক্ষিন রাজাপুর বলাইবাড়ি নামক স্থানে মামুন মেম্বারের বাড়ির সামনের তাফাল বাড়ির খালের ব্রিজের নিচ থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল ৪ টা ৩০ মিনিটের সময় উদ্ধার করা হয়।

নিহত শাহরিয়ার ইসলাম তাওহীদ রাজাপুর সরকারি কলেজের সামনের গ্যারেজ মালিক ঐ এলাকার বাসিন্দা মিলন হাওলাদারের ছেলে।

নিহতের বাবা মিলন হাওলাদার জানান, বেলা ১২ টার দিকে আমার গ্যারেজের সামনে থেকে হাত জাগিয়ে বাড়ির দিকে চলে যায়। দুপুরের পরে আমি বাড়ি গিয়ে দেখি আমার ছেলে বাড়ি আসেনি। তখন থেকে খোজাখুজি করে কোথাও না পেয়ে মসজিদের মাইকে জানিয়ে দিলে সবাই খুঁজতে থাকে। এরপরে বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় স্থানীয় ইউপি সদস্য মামুন ব্রিজের নিচে স্কুল ব্যাগ ভাসতে দেখে তা উঠানোর জন্য গেলে তার পাশেই আমার ছেলেকে পাওয়া যায়। পরে সবাই মিলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমার ছেলেকে যে অবস্থায় পাওয়া গেছে তাতে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে না। বেলা ১২ টার দিকে নিখোজ হয় এবং সারে চারটার পরে পানির ভিতরে পাওয়া যায়। অনেকের ধারণা অনুযায়ী যদি গাড়িতে ধাক্কা দিয়ে মেরে পানির ভিতরে রেখে যেত তাহলে এত সময় পরেও তার নাক, মুখ, কান দিয়ে তাজা রক্ত বের হইতো না এবং শরীর ফ্যাকাসে হয়ে গায়ের চামড়া কুচকে যেতো। তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। সঠিক তদন্ত করে তিনি তার ছেলের মৃত্যুর কারণ বের করে দোষীদের ফাঁশির দাবি করেন।

এ ব্যাপারে রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ কামাল বলেন, খবর পেয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আশা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/

ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured

টুইটার : https://twitter.com/dhumkatunews

ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/

লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/

পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31