IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নওগাঁয় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

নওগাঁয় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

নওগাঁয় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মামুনুর রশিদ মামুন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০মিনিটে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুনুর রশীদ মামুন সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন এর ফতেপুর গ্রামের আবুল কালাম এর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২০ নভেম্বর) বিভিন্ন দোকানে পণ্য ডেলিভারি দিতে বের হয়ে যান ব্যাটারি চালিত অটো চার্জার নিয়ে। পণ্য ডেলিভারি শেষে বিকেলে নওগাঁ শহরের ফিরছিলেন। এমন সময় বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চাকলা-বক্তারপুর রাস্তায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে ৫জন পথরোধ করে মামুনকে ধাঁরালো অস্ত্র দিয়ে শরীরর বিভিন্নস্থানে আঘাত করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। এসময় মামুনের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ১০মিনিটে তার মৃত্যু হয়।

নিহত মামুনের বাবা আবুল কালাম বলেন, প্রতিদিন সকালে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে জেলার বিভিন্ন জায়গার দোকানে পণ্যগুলো পৌঁছে দিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে। কিন্তু আজ আমার ছেলেটা লাশ হয়ে পড়ে আছে । তার কাছে ২০-৩০হাজারের মত টাকা ছিল। টাকা না দেওয়ায় হয়তো তাকে মেরে টাকা ছিনতাই করে নিয়ে গেছে। সামন্য কিছু টাকার জন্য কেউ এমনটা কিভাবে করতে পারে। তাদের কি একটু মায়া হলোনা। যারা আমার ছেলেকে মেরে ফেলেছে তাদের কঠিণ শাস্তির দাবি জানাচ্ছি।

প্রাণ আর এফ এল গ্রুপ এর নওগাঁর ডিলার আব্দুল জলিল বলেন, মামুন বিক্রয়কর্মী হিসেবে কাজ করতো। প্রতিদিনের ন্যায় (সোমবার) সকালে পণ্যবাহী গাড়ি নিয়ে বদলগাছীর বালুভরা বাজার ও তার আশেপাশে পণ্য সরবরাহ শেষে ফিরছিলেন। এসময় বিকেলে বক্তারপুর এলাকায় রাস্তায় তার পথরোধ করে বেশ কয়েক তাকে ছুরি মেরে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। সন্ধ্যা ৭টা ১০মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যায়। রাস্তা হয়তো ফাঁকা ছিল। যার কারণে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িদের খুঁজে বের করার দাবি জানাচ্ছি ।

নওগাঁ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রাকিব হোসেন বলেন, গুরুত্বর আহত অবস্থায় মামুনুর রশীদ মামুনকে হাসপাতালে নিয়ে আসলে আমরা তার চিকিৎসা শুরু করা হয় কিন্তু তার শরীরের বিভিন্ন স্থানে মোট ৬টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বুকের আঘাত বেশি গুরুত্বর হওয়ায় এবং ফুসফুসে মারাত্বক ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে বাঁচানো সম্বব হয়নি। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ১০মিনিটে তিনি মারা যায়।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এ ঘটনার সাথে জড়িত সে বিষয়ে সার্বিক তদন্ত শুরু করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31