IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে নির্বাচন অফিসের সামনে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার

মহাদেবপুরে নির্বাচন অফিসের সামনে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার

মহাদেবপুরে নির্বাচন অফিসের সামনে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারী) বিকেল ৩ টায় র‌্যাবের বোমা নিস্ক্রিয়কারী একটি দল এ বস্তুটি উদ্ধার করে।

জানা গেছে, বুধবার (৩ জানুয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাচন অফিসের সামনে লাল কসটেপে মোড়ানো অবিস্ফরিত অবস্থায় ককটেল সদৃশ্য একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। এতে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উপজেলা নির্বাচন অফিসার আল মামুন জানান, বেলা ১১ টার দিকে নির্বাচন অফিসের সামনে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে তিনি পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন। খবর পেয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) আহসানুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, ঘটনাস্থল পরিদর্শন করে র‌্যাবের বোমা নিস্ক্রিয়কারী দলকে খবর দেন। খবর পেয়ে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এর নেতৃত্বে র‌্যাবের একটি বোমা নিস্ক্রিয়কারী দল বিকেল ৩ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবিস্ফরিত ককটেল সদৃশ্য বস্তুটি উদ্ধার করে।

এ ব্যাপারে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, নির্বাচনকে সামনে রেখে আতঙ্ক ছড়ানোর জন্য কেউ এ কাজটি করে থাকতে পারে। তবে র‌্যাবসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোন নাশকতামূলক তৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার কামরুল হাসান সোহাগ বলেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31