IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> গোমস্তাপুরে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত ১ জনের মৃত্যু

গোমস্তাপুরে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত ১ জনের মৃত্যু

গোমস্তাপুরে জমি নিয়ে সংঘর্ষ

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংষর্ষের ঘটনায় আহত একজন বুধবার (২৭ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মারা যাওয়া ওই ব্যক্তি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মাহাবুরের ছেলে জয়নাল (৩০)।

এর আগে সোমবার সংঘটিত সংঘর্ষে উভয়পক্ষের বাড়িঘর, দোকানপাট ভাঙচুরসহ, গবাদিপশু ও বাড়ির মালামাল লুটপাটের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১০ জন আহত হয়।

আহতরা হলেন, পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামের আমিনুল, আসগার কবির, গোলাম সারওয়ার, সাইফুল ইসলাম, জাকির হোসেন, কামাল, মোজাম্মেল, জয়নাল, আনারুল ও জুয়েল। মঙ্গলবারও উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-শেরপুর বাজারে তৃতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের নাচোল ও গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সেসহ স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার একটি জমি নিয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মুত্তালিব হোসেন বাবরের স্থানীয় জয়নাল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার ওই জমিতে গাছ লাগাতে গেলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার উভয়পক্ষের লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় এই সংঘর্ষ চলে।

সংঘর্ষে আহত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের বলেন, পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষ সংঘর্ষ হয় । আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ পৃথক দুটি মামলা দায়ের করেছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31