IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

মান্দায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

মৃত্যু লাশ মরদেহ মারা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় চায়ের দোকানঘর ভাঙচুরে বাধা দেওয়ায় প্রতিপক্ষের মারধরে আহত যুবকের হাসপাতালে মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

ময়নাতদন্তের পর মঙ্গলবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঈদের পরের দিন শুক্রবার মাগরিবের আজানের সময় প্রতিপক্ষের মারধরে আহত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

নিহত যুবকের নাম সাদেকুল ইসলাম ছোটন (২৩)। তিনি উপজেলার মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত একই এলাকার অনিক মাহমুদ সাগর (৩০) ও মাইনুল ইসলাম (২৫) পলাতক আছেন।

নিহত ছোটনের চাচাতো ভাই প্রত্যক্ষদর্শী মোশারফ হোসেন বলেন, গ্রামের মোড়ে ছোটনের বাবা আব্দুর রাজ্জাকের একটি চায়ের স্টল আছে। শুক্রবার সন্ধ্যালগ্নে একই এলাকার অভিযুক্ত অনিক মাহমুদ সাগর ও মাইনুল ইসলাম মাঠ থেকে মোড়ে আসে। এর পর কোনো কারণ ছাড়াই আব্দুর রাজ্জাকের চায়ের দোকানটিতে তারা ভাঙচুর শুরু করে।

প্রত্যক্ষদর্শী গ্রামের একাধিক বাসিন্দা বলেন, এসময় নিহত ছোটন বাবার চায়ের দোকান ভাঙচুরের প্রতিবাদ করলে অভিযুক্ত সাগর বাঁশ দিয়ে ছোটনের মাথায় আঘাতসহ এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই ছোটন জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত ছোটনের বাবা আব্দুর রাজ্জাক বলেন, বিনা অপরাধে আমার ছেলেকে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের ফাঁসির দাবী করছি।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31