IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নওগাঁয় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দম্পত্তি নিহত

বেঁচে গেল ৫ বছরের শিশু

নওগাঁয় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দম্পত্তি নিহত

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দম্পত্তি নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই দম্পতির ৫ বছর বয়সী এক শিশু সন্তানসহ দুই জন।

বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের শাহাপুর এলাকায় ইয়াদালীর মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামের আকরাম হোসেনের ছেলে এনামুল হক (৪০) এবং তার স্ত্রী বৃষ্টি আক্তার (৩২)।

নিহত এনামুল পেশায় একজন আনসার সদস্য। তাদের শিশু সন্তানের জুনাইদ ইসলাম (৫) আহত হয়। এছাড়া অন্য মোটরসাইকেলে থাকা এক আরোহী আহত হয়েছেন। তার নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সন্তানসহ স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে নওগাঁ থেকে সান্তাহারের দিকে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে শাহাপুর এলাকায় ইয়াদালীর মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে আরোহীরা সড়কের ওপর ছিটকে পড়েন। এসময় পেছন দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান স্বামী-স্ত্রী। তাদের আহত শিশু সন্তান ও অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। তবে অপর মোটরসাইকেল আরোহীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। আইনের প্রক্রিয়া শেষে পুলিশের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31