IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

বদলগাছীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মৃত্যু লাশ মরদেহ মারা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে আনজুম নূরে আরশি (১৮) নামে এক গৃহবধুর রহস্য রহস্যজনক মৃত্যু হয়েছে। 

শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত গৃহবধু বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের শাহ আলম এর মেয়ে। খবর পেয়ে থানা পুলিশ ঐ গৃহবধুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসছে। এ ঘটনায় স্বামী এমরান হোসেন (২২) কে আটক করেছে পুলিশ।

সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও গৃহবধুর পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, গত ৭/৮ মাস আগে আরশির সাথে ২য় বারের মতো বিয়ে হয় একই উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদ বিহার গ্রামের মিরাজের ছেলে এমরান হোসেনের। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য শশুর, শাশুড়ি ও তার স্বামী সব সময় তার উপর বিভিন্নভাবে মানষিক ও পাষবিক নির্যাতন করতো। ঈদের এক দিন আগেও তার তার স্বামী ও শাশুড়ি ঐ গৃহবৃধুকে নির্যাতন করেছে। ঈদের দিন আরশিকে নিয়ে তার স্বামী এমরান তার শশুর বাড়িতে বেড়াতে আসে। এবং এখানেই থাকে। ঘটনার দিন রাতে স্বামী-স্ত্রী আরশির চাচার বাড়িতে খাবার খেয়ে এসে শুয়ে পড়েন।

কিন্তু রাত সাড়ে ১২ টার সময় আরশি মারা গেলে তার স্বামী এমরান হোসেন কৌশলে কাউকে কিছু না বলে রাতে তার শশুরবাড়ী থেকে মোটরসাইকেল বেড় করে তার বাবার বাড়িতে গিয়ে তার বাবা-মাকে আসতে বলে  সে আবারো তার শশুরবাড়ীতে চলে আসে। ঘরে গিয়ে আরশিকে কোলে নিয়ে বলতে থাকে আরশি মারা গেছে। কিন্তু কিভাবে মারা গেছে সে ব্যাপারে কিছুই বলছে না। আরশির মৃত্যু নিয়ে পরিবার ও এলাকায় ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে। অনেকে বলছে স্বামী এমরান নেশা করে, সে নেশাগ্রস্থ অবস্থায় তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

গৃহ বধুর পিতা শাহ আলম বলেন, মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকেই যৌতুকের টাকার জন্য বিভিন্নভাবে আমার মেয়ের স্বামী, শাশুড়ি ও শশুর মানষিক ও শারিরিকভাবে নির্যতন করে আসছিলো। ঈদের আগের দিনও তার শাশুড়ি, শশুর ও স্বামী যৌতুকের টাকার জন্য আমার মেয়ের উপর প্রচুর নির্যাতন করে। তাঁদের নির্যাতন সইতে না পেরে মেয়ে আমাকে ফোন দিয়ে বিষয়টি জানিয়ে বলে আমকে আজকেই এখান থেকে নিয়ে যাও। মেয়ের বাবা মানসন্মানের ভয়ে মেয়েকে বলে তোমারা ঈদের নামাজের পর আমার বাড়িতে এসো। সেই মোতাবেক ঈদের দিন আমার মেয়েকে নিয়ে জামাই আমার বাড়িতে বেড়াতে আসে এবং এখানেই থাকে। ঘটনার দিন সকালে আমার মেয়ের পার্স ব্যাগ থেকে মেয়েকে কিছু না বলে টাকা বের করে নিয়ে আমার জামাই বাহিরে চলে যায়। মেয়ে পার্স ব্যাগে টাকা না দেখতে পেয়ে আমার মেয়ে না বলে টাকা নিবে কেন বলে জামাইয়ের সাথে কথা কাটাকাটি করে। ঘটনার দিন রাতে আমার ভাইয়ের বাড়িতে মেয়ে-জামাই খাওয়া-দাওয়া করে বাড়িতে আসে। এবং রাত সাড়ে ১১ টা পর্যন্ত আমার স্ত্রী আমার মেয়ে-জামাই এর ঘরে তাঁদের সাথে বিভিন্ন গল্প করে এসে শুয়ে পড়ে। আমি আমার দোকানে গিয়ে শুয়ে পড়ি। রাত সাড়ে ১২ টার দিকে শুনতে পাই আমার মেয়ে মারা গেছে। ঐ ছেলে আমার মেয়েকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রক্রিয়া শেষে লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তার স্বামীকে আটক করে থানায় নিয়ে আশা হয়েছে। ব্যপক জিজ্ঞাসাবা চলছে। মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31