IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পল্লী বিদ্যুতের রিডিং সংগ্রহ বন্ধ করে আন্দোলনে কর্মকর্তা-কর্মচারীরা

পল্লী বিদ্যুতের রিডিং সংগ্রহ বন্ধ করে আন্দোলনে কর্মকর্তা-কর্মচারীরা

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করছে পাবনা পল্লী বিদ্যুত সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা।

বিদ্যুৎ সেবা চালু রেখে এ কর্মসূচি পালন করলে আন্দোলনের দশম দিন বুধবার (১০ জুলাই) থেকে বিদ্যুৎ বিল সংগ্রহ ও বিতরণ সেবা বন্ধ করে দিয়েছে পাবনা পল্লী বিদ্যুত সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (১০ জুলাই) চাটমোহরে অবস্হিত সমিতির প্রধান কার্যালয়ের সামনে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে পাবনা পল্লী বিদ্যুত সমিতিতে গ্রাহকের রিডিং গ্রহণ ও বিল বিতরণকারী মিটার রিডার কাম মেসেঞ্জাররা তাদের রিডিং বই ও কল সেন্টারের মোবাইল ফোন এবং সিম গুলো পবিস-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) শফিউল আলম এর নিকট জমা করেন এবং তারা রিডিং গ্রহণ করবেন না এবং বিল বিতরণ করবেন না বলে জানিয়ে দেন। সকলের পক্ষ থেকে পবিস-১ এর সকল কর্মকর্তা-কর্মচারীরা জিএম শফিউল আলমকে এই আন্দলনে অংশ গ্রহন করার জন্য আহবান জানান। তারা জানান দু-একদিনের মধ্যে ভালো কিছু দেখতে না পেলে গণ ছুটির মতো আরও কঠোর কর্মসূচিতে যাবে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা।‌

পল্লী বিদ্যুতের কর্ম বিরতিতে অংশগ্রহণকারী একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, যদি সময় মতো রিডিং গ্রহণ না করেন এবং বৈদ্যুতিক বিল বিতরণ না করেন তাহলে গ্রাহকদের বিল পরিশোধে জটিলতা সৃষ্টি হবে এবং গুনতে হবে বিলম্ব মাশুলের অতিরিক্ত ফি। তাদের দাবি, যেহেতু আরইবির কারণে আজকের এই অচলাবস্থা তাই রিডিং এবং গ্রাহকের বিদ্যুৎ বিল সংক্রান্ত সকল দায়ভার আরইবিকেই বহন করতে হবে।

এসময় বক্তব্য রাখেন, আটঘরিয়ার (ডিজিএম). আশরাফুল হক, সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) সুহেল আখতার, এজিএম (ইএন্ডসি) সুফিয়া আমির, জুনিয়র ইন্জিনিয়ার সৈয়দ মাহমুদ, এলটি মোশারফ হোসেন, মিটার রিডার কাম ম্যাসেন্জার, মোয়াজ্জেম হোসেন, লাইনক্রু সাদ আহমেদ, লাইন টেকনিশিয়ান আক্তার উদ্দিন, লাইন ম্যান সাজেদুর রহমান, মিটার রিডার কাম ম্যাসেন্জার শ্রীকৃষ্ণ
প্রমুখ।

এসময় আরো উপস্হিত ছিলেন, দাশুড়িয়া জোনাল অফিসের ডিজিএম কামাল হোসেন, ভাঙ্গুড়া জোনাল অফিসের ডিজিএম মোজাম্মেল হক, এজিএম (আইটি) সামিরুল ইসলাম, এজিএম (অর্থ) সিরাজুল ইসলাম, এজিএম (ওএন্ডএম) ইসরাফিল আলম মিলন, এজিএম (ওএন্ডএম) রউফুজ্জামান, এজিএম (ওএন্ডএম) হাফিজুর রহমান, এজিএম (ওএন্ডএম) আলহাজ উদ্দিন, এজিএম (এইচ আর) কুদরত-ই ইলাহী, ফরিদপুর সাব-জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মনির হোসেন, সহকারী জুনিয়র ইন্জিনিয়ার নাছিরুল হক, আটঘরিয়ার ইসি মোস্তাক আহমেদ, লাইন টেকনিশিয়ান আক্তার উদ্দিন, লাইনম্যান সাজেদুর রহমান সহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31