IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> জ্বালানো হল প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরাফির বাড়ি

জ্বালানো হল প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরাফির বাড়ি

জ্বালানো হল প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরাফির বাড়ি

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্বালিয়ে দেওয়া হল বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজার বাড়ি। তিনি শেখ হাসিনার আওয়ামী লীগ দলের সাংসদ। বাংলাদেশে সরকারের বিরুদ্ধে ছাত্রবিক্ষোভের সময় কেন তিনি চুপ ছিলেন, এই প্রশ্ন তুলে মোর্তাজার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ জুড়ে কোটা সংস্কার নিয়ে যে বিক্ষোভ-আন্দোলন চলছে তার জেরেই এই কাণ্ড ঘটেছে। সোমবার (৫ আগস্ট) দুপুরে পদত্যাগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে চলে যান। এর পরেই আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা জায়গায় আক্রান্ত হন। বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা ও ভাঙচুর চালাতে শুরু করে দেয় আওয়ামী লীগের কার্যালয়ে এবং নেতা-কর্মীদের বাসভবনে।

সোমবার বিকেলে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের সাংসদ মোর্তজার নড়াইলের বাড়ি জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। মোর্তাজা নড়াইল-২ আসনে গত দু’বারের সাংসদ।

কয়েক দিন ধরে চলতে থাকা ছাত্র আন্দোলন নিয়ে একেবারেই চুপ ছিলেন মোর্তাজা। তাঁকে নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়। তাই প্রধানমন্ত্রী পদত্যাগ করার সঙ্গে সঙ্গে হামলা করা হয় তাঁর বাড়িতে। শুধু মাশরাফিই নন, বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট দলের আর এক প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের রাজনৈতিক দপ্তর পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনিও আওয়ামী লীগের সাংসদ। মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন শাকিব।

সব ধরনের ক্রিকেট মিলিয়ে দেশের হয়ে ১১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মোর্তাজা। বাংলাদেশের হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড মোর্তাজারই। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০১৮ সালে রাজনীতিতে যোগ দেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31