IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> গোমস্তাপুরে রাতে সড়কে নেই পুলিশী টহল, বেড়েছে ছিনতাই ডাকাতি

গোমস্তাপুরে রাতে সড়কে নেই পুলিশী টহল, বেড়েছে ছিনতাই ডাকাতি

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকাতি প্রবণ সড়কগুলো পুলিশী টহল না থাকায় প্রায় প্রতি রাতে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে।

গত ৫ আগস্টের পর থেকে সড়কগুলোতে পুলিশী টহল প্রত্যাহার করে নেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। দেশে ছাত্র জনতার আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে থানা পুলিশের কার্যক্রম সীমিতভাবে চালু হলেও উপজেলার ডাকাতি প্রবণ সড়কগুলোতে স্থায়ী পুলিশী টহল এখনও চালু না থাকায় ছিনতাইকারী ও ডাকাতের উপদ্রুব অনেকাংশে বেড়ে গেছে।

গত শনিবার ভোরে আড্ডা – সরাইগাছী আঞ্চলিক মহাসড়কের মাগুরশহর এলাকায় যানবাহনে গন ডাকাতি করার সময় এক ডাকাতকে আটক করে স্থানীয়রা।উপজেলার ডাকাত প্রবণ সড়কগুলোর মধ্যে রয়েছে, রহনপুর -আড্ডা – সরাইগাছী, বোয়ালিয়া -নরশিয়া,চৌডালা -কানসাট ও বেলালবাজার- আড়গাড়াহাট আঞ্চলিক সড়ক।

আগে রাতে এ সড়কগুলো সার্বক্ষণিক পুলিশী টহল জোরদার থাকায় ছিনতাই ও ডাকাতির ঘটনা তুলনামূলক কম ছিল। কিন্তু বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির সুযোগে অপরাধীরা নানা অপকর্মে জড়িয়ে পড়ছে।

এ বিষয়ে চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব জানান,৫ আগস্টের সড়কগুলোতে পুলিশী টহল বন্ধ থাকায় প্রায় প্রতি রাতে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে।তিনি তার এলাকার সড়কগুলোতে দ্রুত স্থায়ী পুলিশী টহল জোরদার করার দাবী জানান তিনি ।

একই প্রসঙ্গে পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, আগে আমার এলাকায় রাতে গোমস্তাপুর থানার ২ টি টহলদল সড়কে অবস্থান করতো। বর্তমানে পুলিশ টহল না থাকায় রহনপুর -আড্ডা -সরাইগাছি আঞ্চলিক মহাসড়কে রাতে নিরাপত্তা ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। আমরা উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টি উত্থাপন করেছি।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, পরিবর্তিত পরিস্থিতিতে থানা পুলিশের কার্যক্রম সীমিত ভাবে চালু করা হয়েছে। অচিরেই পুলিশের কার্যক্রম পূর্ণাঙ্গ চালু হলেই রাতে সড়কগুলোর পরিস্থিতি ভালো হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31