IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নির্যাতনের পরও সাংবাদিকের বিরুদ্ধে উল্টো মামলা

ভূক্তভোগীর এজাহার আমলে নেয়নি পুলিশ

নির্যাতনের পরও সাংবাদিকের বিরুদ্ধে উল্টো মামলা

নির্যাতনের পরও সাংবাদিকের বিরুদ্ধে উল্টো মামলা

নির্যাতনের পরও সাংবাদিকের বিরুদ্ধে উল্টো মামলা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : জুতার মালা গলায় পড়িয়ে ও নির্যাতন করেই ক্ষান্ত হননি ক্লিনিক মালিকসহ তাদের দোসররা। উল্টো সেই সাংবাদিক মাহমুদুন নবীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে এবার চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়েছে ক্লিনিক মলিক সমিতি। অথচ নির্যাতনের শিকার মাহমুদুন নবীর পরিবারের অভিযোগ আমলে নেয়নি পুলিশ। অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্রদের দোহায় দিচ্ছে তারা, আর একই সুরে কথা বলছে থানার পুলিশ। তাই পুলিশের এমন কান্ডজ্ঞানহীন পক্ষপাতিত্বমূলক আচরণে ক্ষুব্ধ সাংবাদিকরা। ঘটনাটি নওগাঁর পত্নীতলা উপজেলায়।

জানা গেছে, উপজেলার নজিপুর সিটি ক্লিনিকে সম্প্রতি দুই সাংবাদিককে নির্যাতন করা হয়। এক প্রসূতির সিজার অপারেশন করেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার দেওয়ান সবুর হোসেন। কিন্তু ভূল অপারেশনের অভিযোগ উঠে প্রসূতির পরিবার থেকে। ভূক্তভোগীর বক্তব্য নিয়ে স্থানীয় সাংবাদিক দৈনিক স্বদেশ প্রতিদিন ও আঞ্চলিক দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার প্রতিনিধি মাহমুদুন নবী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।

এছাড়া স্থানীয় ক্লিনিক ডায়াগনষ্টিকে অব্যবস্থাপনা, অপ-চিকিৎসা ও চিকিৎসকের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করেন মাহমুদুন নবী ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি রবিউল ইসলাম নামে অপর এক সাংবাদিক।

অনিয়মের এসব সংবাদ প্রকাশের জেরে গত ৭ সেপ্টেম্বর মাহমুদুন নবীকে তুলে নিয়ে গিয়ে নির্যযাতন চালায় ডাক্তার দেওয়ান সবুর হোসেনসহ ক্লিনিক ডায়াগনষ্টিকের ভাড়াটে বাহিনী। পরে রবিউল ইসলামকেও তুলে নিয়ে যাওয়া হয়। সিটি ক্লিনিকের ভেতরে আটকে রেখে মারপিট করে তাদের উপড় অমানুষিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে মাহমুদুন নবীর গলায় জুতার মালা ঝুলিয়ে ছবি ও ভিডিও ধারন করে নির্যাতনকারীরা। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে ডাক্তার ও ক্লিনিক মালিকরা দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। কিন্তু সেই অভিযোগের সত্যতা না পাওয়ায় নিরাপত্তা দিয়ে সাংবাদিকদেরকে ছেড়ে দেয়া হয়।

ঘটনার পর থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মাহমুদুন নবী। লোক লজ্জায় তারা কেউ বাইরে বের হচ্ছেন না।

এদিকে, নির্যাতনের ঘটনায় বাদি হয়ে ৯ সেপ্টেম্বর মাহমুদুন নবীর ভাই নূর নবী পত্নীতলা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। কিন্তু পুলিশ সেই মামলা গ্রহণ করেনি। বিপরীতে ক্লিনিক ডায়াগনষ্টিক মালিকরা পুলিশের সাথে যোগসাজস করে ঘটনার ৩ দিন পর চাঁদাবাজির একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলায় পত্নীতলা উপজেলার বেশ কিছু ক্লিনিক ও ডায়াগনষ্টিক থেকে কয়েক লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগ করা হয়েছে মাহমুদুন নবীর বিরুদ্ধে। এসব ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে দারুন ক্ষোভ তৈরী হয়েছে।

ন্যায় বিচারের প্রার্থনায় আদালতে মামলা করবেন জানিয়ে নির্যাতনের শিকার মাহমুদুন নবী বলেন, ক্লিনিক ডায়াগনষ্টিক সমিতির নেতারা প্রভাবশালী। রাজনৈতিক সুযোগ সন্ধানী। তাই তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। ঘটনা মিমাংসা করার জন্য চাপ দিচ্ছে। আমি অপরাধ বা অন্যায়করে থাকলে তাদের পক্ষ থেকে আমাকে মিমাংসা করার জন্য বলা হচ্ছে এবং চাপও দেওয়া হচ্ছে কেন? প্রশ্নের সুরে বলেন তিনি।

ভূক্তভোগি রবিউল ইসলাম জানান, থানা পুলিশ রহস্যজনক কারণে ক্লিনিক মালিকদের মামলা গ্রহণ করে বৈষম্য বিরোধি ছাত্রদের নাম ভাঙিয়ে দোহায় দিচ্ছে।

জানতে চাইলে সিটি ক্লিনিকের পরিচালক হারুনুর রশিদ মুঠোফোনে বলেন, ঘটনার সাথে ক্লিনিক কর্তৃপক্ষের কেউ জড়িত নয়। ছাত্ররা তার সাথে এমন ঘটনা ঘটিয়েছে। তবে জুতার মালা পড়ানো ঠিক হয়নি। আর ঘটনার সময় আমি ছিলাম না।

ভূক্তভোগী সাংবাদিক মাহমুদুন নবী ও রবিউল ইসলাম
ভূক্তভোগী সাংবাদিক মাহমুদুন নবী ও রবিউল ইসলাম। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

সিটি ক্লিনিকের আরেক পরিচালক সাজেদুর রহমান সাজু মুঠোফোনে বলেন, এই বিষয়ে কথা বলতে হলে অফিসের সামনে আসেন, অফিসে আসেন কথা হবে, ফোনে কথা বলা যাবে না।

একইভাবে এই প্রতিবেদককে সরাসরি গিয়ে কথা বলতে বলেন চিকিৎসক দেওয়ান সবুর হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে পত্নীতলা থানার অফিসার ইনচাজ (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, ক্লিনিক ডায়াগনষ্টিক সমিতির লোকজন বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে নিয়ে থানায় এজাহার দিতে এসেছিলেন। তাই তাদের অভিযোগ এজাহারভূক্ত করা হয়েছে।

ওসি বলেন, ক্লিনিকের ঘটনার খবর পেয়ে সাংবাদিক মাহমুদুন নবী ও রবিউল ইসলামকে সেনাবাহীনিসহ পুলিশ গিয়ে উদ্ধার করে আনা হয়েছিলো।

সাংবাদিকের পক্ষ থেকে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাদিকে ডাকা হয়েছে। যথাযথ ভাবে অভিযোগ করলে মাহমুদুন নবীর অভিযোগ আমলে নেয়া হবে।

প্রতিবাদি সাংবাদিক হিসেবে পরিচিত জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য রিফাত হোসাইন সবুজ বলেন, সাংবাদিক অন্যায় করে থাকলে আইনগত ব্যবস্থা করা যেত। কিন্তু জুতার মালা গলায় পড়িয়ে তারা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এছাড়া ভূক্তভোগীর এজাহার আমলে না নিয়ে পুলিশ কান্ডজ্ঞানহীন আচরণ দেখাচ্ছে। আমি চাই দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31