IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে প্রতিপক্ষের হামলায় আহত ৩

জমি দখলের চেষ্টা

ধামইরহাটে প্রতিপক্ষের হামলায় আহত ৩

হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের লাঠির আঘাতে ৩ জন গুরুত্বর জখম হয়েছে। আশংকাজনক অবস্থায় জখমীরা ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সাড়ে ৩ টার দিকে উপজেলার চকমহেশ গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী জখমী ছমির উদ্দিন জানান, তার বাবা বছির উদ্দিনের নামীয় খতিয়ানভুক্ত সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ-দখলে থাকাবস্থায় ১৭ অক্টোবর বিকেলে জমিতে গাছ রোপন করছিল। এসময় আকস্মিকভাবে প্রতিপক্ষ মৃত আয়েজ উদ্দিনের ছেলে কছিমউদ্দীন ও তার ২ ছেলে কামাল হোসেন, কাওছার ও মেয়ে জামাই মতিয়ার রহমান জমির মালিক বছির উদ্দিনের ছেলে ছমির উদ্দিন, ইসমাইল হোসেনকে লাঠি দিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করতে থাকে। এসময় ঘটনার প্রত্যক্ষদর্শী চকমহেশ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ছানোয়ার হোসেনের ছেলে আজাদকেও মারপিট করে। হামলাকারীদের আক্রমনে ছমির উদ্দিন, ইসমাইল ও আজাদের মাথায় গুরুত্বর ক্ষতের সৃষ্টি হয়। এসময় স্থানীয় ফেরদাউস ও সাইফুল ইসলামকেও মারপিট করে হামলাকারীরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামইরহাট হাসপাতালে নিয়ে আসে।

অভিয্ক্তু কছিম উদ্দিন বলেন, ‘যারা আপনার কাছে অভিযোগ করেছে তাদের কাছেই ঘটনার বিবরণ শোনেন, আমি কিছু বলতে পারবো।’

বিষয়টি নিয়ে স্থানীয় দরবারে বসেছিলেন আলমপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান জানান, ‘উভয় পক্ষকে ডেকেছিলাম তারা কি মুলে জমির মালিক, বৈঠকে সমাধান না হওয়ায় সে বিষয়ে আদালতে ও আইনি পরামর্শ নেওয়ার কথা বলেছি, তবে আজকের মারামাটির ঘটনা শুনে দুঃখ প্রকাশ করছি, যা কাম্য নয়।’

কছিম উদ্দীন চলতি সপ্তাহেই ছমির উদ্দিনের ওই জমিতে একাধিক বার দূর্বৃত্তায়ন চালিয়ে আকাশমনি, ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির গাছ প্রকাশ্যে কর্তন করেছিল, যা থানা পুলিশ অবগত আছে।

ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম জানান, জমি-জমা সংক্রান্ত বিষয়ে মারামারির ঘটনায় কয়েকজন হাসপাতালে ভর্তি আছে জেনেছি, লিখিত অভিযোগটি হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীরা জানান, কছিম উদ্দীন গং প্রায় সময়ই ছমির উদ্দিনের উপর অন্যায় নির্যাতন চালিয়ে আসছেন, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31